CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

ভালোবাসার মানুষ আপনাকে আসলেই ভালোবাসেন কি না?

#
news image

ভালোবাসা মানেই কেবল দামী উপহার বা বড় বড় প্রতিশ্রুতি নয়। বরং ছোট ছোট যত্ন আর প্রতিদিনের মনোযোগেই লুকিয়ে থাকে প্রকৃত ভালোবাসা। সঙ্গী সত্যিই আপনার প্রেমে মশগুল কি না, তা বুঝতে চাইলে তার কথার চেয়ে কাজের দিকে নজর দেওয়া বেশি জরুরি। নিচে দেওয়া ৬টি লক্ষণ মিলিয়ে দেখুন:

ব্যস্ততার মধ্যেও সময় দেওয়া: সঙ্গী যতই ব্যস্ত থাকুক, আপনার জন্য সময় বের করার চেষ্টা করবেন। তিনি যে আপনাকে গুরুত্ব দেন, তা তার দেওয়া সময়ের মাধ্যমেই প্রমাণিত হয়।

মানসিক চাহিদাকে প্রাধান্য দেওয়া: আপনার প্রয়োজনের সময় তিনি পাশে আছেন কি না, তা লক্ষ করুন। আপনাকে মানসিকভাবে স্বস্তি দেওয়া এবং আপনার আবেগীয় চাহিদাকে গুরুত্ব দেওয়া ভালোবাসার অন্যতম বড় প্রমাণ।

স্বপ্ন ও লক্ষ্যে আগ্রহ: তিনি শুধু নিজের কথা বলেন না, বরং আপনার স্বপ্ন ও লক্ষ্য নিয়েও আন্তরিক থাকেন। আপনার ভালো থাকাটা তাঁর কাছে গুরুত্বপূর্ণ এবং আপনাকে বিকশিত হতে উৎসাহ দেওয়া তাঁর স্বভাবের অংশ।

জীবন সহজ করে তোলা: কোনো কাজে সাহায্য করা বা কঠিন সময়ে পাশে থেকে আপনার জীবনকে সহজ করার চেষ্টা করা - এসবই তাঁর গভীর ভালোবাসার পরিচায়ক।

আচরণে ধারাবাহিকতা: যিনি আপনাকে ভালোবাসেন, তিনি সবসময় একই রকম মনোযোগ ও যত্ন দেখাবেন। আজ ভালো, কাল উদাসীন - এমন দ্বিধাদ্বন্দ্বপূর্ণ আচরণ তাঁর মধ্যে থাকবে না। এই ধারাবাহিকতাই সম্পর্কের গভীরতা প্রকাশ করে।

দিন শেষে কথা বলার ইচ্ছা: সারাদিনের ক্লান্তি শেষেও তিনি ঘুমানোর আগে আপনার সঙ্গে মন খুলে কথা বলতে চান। আপনার দিন কেমন কাটল তা জানতে চাওয়া এবং নিজের কথা শেয়ার করা ইঙ্গিত দেয় যে, তিনি আপনাকে জীবনসঙ্গী হিসেবেই দেখছেন।

নিউজ ডেস্ক

২৯ এপ্রিল, ২০২৬,  1:15 PM

news image
সংগৃহীত