CKEditor 5 Sample
ঢাকা ২০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

ঈদ স্পেশাল রেসিপি: স্পাইসি মাটন কারি

#
news image

গরম ভাত, পোলাও, রুটি, পরোটা কিংবা খিচুড়ি—সব কিছুর সঙ্গেই খাসির মাংস যেন এক অনন্য স্বাদের সেতুবন্ধন। অতিথি আপ্যায়ন হোক বা কোনো বিশেষ আয়োজন, মাটন বা খাসির মাংসের উপস্থিতি যেন খাবারের টেবিলে বাড়িয়ে দেয় উৎসবের আমেজ। বিশেষ করে কোরবানি ঈদের সময় এই মাংসের কদর যেন আরও বেড়ে যায়। চারপাশে তখন রান্নার ঘ্রাণে ভরে ওঠে ঘরবাড়ি, আর পরিবারের সবাই মিলে ভাগ করে নেয় আনন্দ আর স্বাদের সেই উৎসব।

এই সময় সবচেয়ে জনপ্রিয় পদগুলোর একটি হলো স্পাইসি মাটন কারি। ঝাল-মসলা আর ধীর আঁচে রান্না হওয়া এই পদটি যেন কোরবানির উৎসবের স্বাদকে আরও গভীর করে তোলে। রান্না যতই সহজ হোক, এর স্বাদ আর আবেগ—দুটিই থাকে সমানভাবে সমৃদ্ধ।

তৈরি করতে যা লাগবে

খাসির মাংস/ মাটন- ১ কেজি

আদা বাটা- দেড় টেবিল চামচ

রসুন বাটা- ১ টেবিল চামচ

মরিচের গুঁড়া- ২ চা চামচ

হলুদের গুঁড়া- ১ চা চামচ

পেঁয়াজ কুচি- ১ কাপ

টক দই- আধা কাপ

তেল- পরিমাণমতো

লবণ- স্বাদমতো

জিরা গুঁড়া- ১ চা চামচ

ধনিয়া গুঁড়া- দেড় চা চামচ

গরম মসলার গুঁড়া- ১ চা চামচ

তেজপাতা, দারুচিনি, এলাচ ও লবঙ্গ- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

** প্রথমে মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে।

** এরপর একটি পাত্রে মাংস, আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ এবং টক দই দিয়ে মাখিয়ে ঘণ্টাখানেক রাখতে হবে।

** রান্নার পাত্রে তেল দিয়ে তাতে গরম মসলা, তেজপাতা ও পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভেজে নিন।

** এরপর তাতে মেরিনেট করা মাংস কড়াইতে দিয়ে মাঝারি আঁচে মিনিট ১৫ কষিয়ে নিন।

** মাংস থেকে কিছুটা পানি বের হলে আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে দিন।

** মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে রান্না করুন।

** মাংস সেদ্ধ হয়ে তেল উপরে ভেসে উঠলে জিরা গুঁড়া ও গরম মসলার গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিন।

নিউজ ডেস্ক

২০ মে, ২০২৬,  1:33 PM