CKEditor 5 Sample
ঢাকা ২৫ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
পাহাড়ের জাতিগোষ্ঠীকে বাঙালি বলার অধিকার কারও নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী নিরাপত্তাঝুঁকিতে আজও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

পাহাড়ের জাতিগোষ্ঠীকে বাঙালি বলার অধিকার কারও নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী

#
news image

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, পার্বত্য অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব মাতৃভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে। তাঁদের নিজস্ব ভাষায় কথা বলা, সংস্কৃতি চর্চা ও ঐতিহ্য পালনের অধিকার রয়েছে। রাষ্ট্র বা কোনো ব্যক্তির তাঁদের জোর করে বাঙালি বলার অধিকার নেই।

আজ শুক্রবার বান্দরবানের থানচি উপজেলায় পুলিশের পরিচালিত হাইল্যান্ডার পার্কে এক সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকার পার্বত্য অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠীকে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছিল। কিন্তু বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য অঞ্চলের জাতিগোষ্ঠীগুলোকে ভিন্ন দৃষ্টিতে দেখেন না। তিনি সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করেন।

তিনি আরও বলেন, এ দেশের জাতি-ধর্ম যার যার, দেশ সবার। প্রত্যেক জনগোষ্ঠীর নিজস্ব মাতৃভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য চর্চার অধিকার রয়েছে।

স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মংশৈম্রাই মারমা। এতে বক্তব্য দেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল, থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খামলাই ম্রোসহ অন্যরা।

আগামীকাল শনিবার (২৪ অক্টোবর) সকালে প্রতিমন্ত্রীর দুর্গম রেমাক্রী পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। সেখানে স্থানীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে উন্নয়ন এবং সংস্কৃতিবিষয়ক মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

থানচি (বান্দরবান) প্রতিনিধি

২৩ অক্টোবর, ২০২৬,  11:09 PM