CKEditor 5 Sample
ঢাকা ১৬ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
ছড়িয়ে পড়া আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন মেহজাবীন গার্দিওলার ফেরা, সিটির লড়াই, পিএসজির ঝড় আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে : অর্থমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সবুজ প্রাঙ্গণে সচিবালয় নির্মাণে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপ গুলশানের 'পেয়ারি তেহারি' রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা  সবার সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান, ডিবির সম্মাননা পেলেন পুলিশ কর্মকর্তা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

#
news image

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় চায়ের দোকান থেকে বের হওয়ার সময় এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত সাংবাদিকের নাম লুৎফুজ্জামান আলিফ ফকির। তিনি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামের বাসিন্দা।
লুৎফুজ্জামান আলিফ বেসরকারি আইপিটিভি (ইন্টারনেট প্রটোকল টেলিভিশন) চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজ চালাতেন। সেখানে বিভিন্ন অনিয়ম ও অপরাধের বিষয়ে লেখালেখি করতেন।
এর আগে গত বছরের ১০ নভেম্বর দুপুরে উপজেলার সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তরা লুৎফুজ্জামানকে কুপিয়ে জখম করে। এ সময় তার সঙ্গে থাকা তার এক সহকর্মী বাধা দিতে গেলে তাকেও অস্ত্র দেখিয়ে ধাওয়া করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে লুৎফুজ্জামান তেলনজিয়া বাজারে একটি দোকানে চা খেয়ে বের হচ্ছিলেন। এ সময় দুই যুবক এসে তার ওপর পরপর কয়েকটি গুলি ছোড়ে। গুলির শব্দে স্থানীয় লোকজন ছুটে এলে ওই যুবকেরা দৌড়ে কিছুটা দূরে রাখা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। পরে লুৎফুজ্জামানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেলনজিয়া বাজারের প্রত্যক্ষদর্শী চা–দোকানি রবিন রাংছা বলেন, ‘‘লুৎফুজ্জামান চা খেয়ে দোকান থেকে বের হয়ে বাসার দিকে যাচ্ছিলেন। তিনি তখন দোকানে চায়ের কাপ পরিষ্কার করছিলেন। এ সময় দুই যুবক এসে প্রথমে সিগারেট চায়। এরপর হঠাৎ লুৎফুজ্জামানকে কয়েকটি গুলি করে। আশপাশের মানুষ ছুটে এলে ওই দুজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।’’

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান জানান, ওই সাংবাদিকের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

নেত্রকোনা প্রতিনিধি

১৫ অক্টোবর, ২০২৬,  11:33 PM

news image
নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির