CKEditor 5 Sample
ঢাকা ২২ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১ ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের মৃত্যু, সবাই ঢাকার দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু ১৬০ রান করে কত রানে জিততে হবে বাংলাদেশের

জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

#
news image

জয়পুরহাটের কালাই থানা চত্বরে ঢুকে কাঠের বাটাম দিয়ে তিন পুলিশ সদস্যকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগে আসলাম হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১০টার দিকে কালাই পৌরশহরের থুপসাড়া মহল্লায় তাঁর নিজ বাড়ির কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আসলাম হোসেন কালাই পৌরশহরের থুপসাড়া মহল্লার মুনসুর রহমানের ছেলে। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে মাদক ও জুয়া আইনে একাধিক মামলা রয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন কালাই থানার কনস্টেবল মাহমুদুল হাসান রকি, পিকআপ চালক কনস্টেবল মাসুদ রানা ও উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব।

এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাতে শারদীয় দুর্গাপূজার ডিউটিতে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কালাই থানার পুলিশ সদস্যরা। সে সময় আসলাম হোসেন হাতে কাঠের বাটাম নিয়ে সবার অগোচরে থানার ভেতরে প্রবেশ করে ডিউটি অফিসারের কক্ষের সামনে গিয়ে দাঁড়ায়। থানার মূল ফটকে সেন্ট্রির দায়িত্বে থাকা নারী কনস্টেবল মোছা. স্মৃতি আকতার তাঁর পরিচয় ও আসার কারণ জানতে চান। আসলাম কোনো উত্তর না দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবল মাহমুদুল হাসান রকির মাথা লক্ষ্য করে বাটাম দিয়ে সজোরে আঘাত করেন। রকি নিজেকে বাঁচাতে সরতে গেলে আঘাতটি তাঁর বাম চোয়ালে লাগে এবং তিনি রক্তাক্ত জখম হন।

অন্যান্য পুলিশ সদস্যরা আসলামকে আটকানোর চেষ্টা করলে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পিকআপ চালক কনস্টেবল মাসুদ রানার পিঠে সজোরে আঘাত করে আহত করে। তাঁকে উদ্ধার করতে এসআই আহসান হাবীব এগিয়ে গেলে তাঁকেও আক্রমণ করে আসলাম। এতে এসআই আহসান হাবীবের ডান হাতের বৃদ্ধাঙ্গুল জখম হয়। পরে থানার ওসি (তদন্ত) ইমায়েদুল জাহেদীসহ অন্যান্য পুলিশ সদস্যরা তাঁকে ঘেরাও করার চেষ্টা করলে আসলাম হাতের বাটাম ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, থানায় ঢুকে আসলাম হোসেন নামের এক যুবক তিন পুলিশ সদস্যের ওপর হামলা চালায়। ঘটনার পরদিন মঙ্গলবার পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। ওই দিন রাত ১০টার দিকে অভিযান চালিয়ে আসামিকে তাঁর নিজ বাড়ির এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

২১ অক্টোবর, ২০২৬,  11:48 PM