CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

হাইকোর্টে আগাম জামিন পেলেন আমির হামজা

#
news image

অবশেষে মানহানি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করার আদেশ দেন।

জানা গেছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেতে সোমবার সকালে সশরীরে হাইকোর্টে উপস্থিত হন আমির হামজা। গত ২১ এপ্রিল একই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।

ঘটনার সূত্রপাত গত ২৬ মার্চ, যখন কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মন্তব্য করেন তিনি। সেই মন্তব্যের প্রেক্ষিতে গত ২ এপ্রিল অ্যাডভোকেট হুমায়ুন কবীর বাদী হয়ে মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করেন। ওই দিনই আদালত তাকে ২১ এপ্রিলের মধ্যে হাজির হওয়ার সমন দিলেও তিনি উপস্থিত না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আজ হাইকোর্টে জামিন আবেদন করলে আদালত সার্বিক দিক বিবেচনা করে তাকে জামিন দেন। এর ফলে আপাতত গ্রেপ্তারের হাত থেকে রেহাই পেলেন এই সংসদ সদস্য ও বক্তা। এই ঘটনাটি বর্তমানে স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

নিউজ ডেস্ক

২৭ এপ্রিল, ২০২৬,  12:11 PM

news image
মুফতি আমির হামজা