CKEditor 5 Sample
ঢাকা ২৭ এপ্রিল, ২০২৬

মেসি-নেইমার কেন বার্সায় ফিরতে পারেননি, জানালেন সাবেক বার্সা কোচ

#
news image

সাবেক বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ জানিয়েছেন, দায়িত্বে থাকাকালীন সময়েই তিনি ক্লাবের সাবেক তারকা লিওনেল মেসি, নেইমার এবং পেদ্রো রদ্রিগেজকে আবার দলে ফেরানোর চেষ্টা করেছিলেন। তবে নানা কারণে সেই পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি।

তিন মৌসুম বার্সেলোনার দায়িত্বে থাকা জাভির কোচিং ক্যারিয়ারের অন্যতম সাফল্য ছিল ২০২২-২৩ মৌসুমে লা লিগা শিরোপা জয় এবং স্প্যানিশ সুপার কাপ জেতা। তবে তার মতে, এই সাফল্য আরো বড় হতে পারত যদি তিনি তার কাঙ্ক্ষিত ট্রান্সফারগুলো সম্পন্ন করতে পারতেন।

ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাভি বলেন, ‘আমি দানি আলভেসকে ফিরিয়েছিলাম এবং একই সঙ্গে নেইমার, পেদ্রো ও মেসিকেও ফেরানোর চেষ্টা করেছি। কিন্তু নেইমার ও পেদ্রোকে আর্থিক সীমাবদ্ধতার কারণে আনা সম্ভব হয়নি।’

মেসির প্রসঙ্গে জাভি আরো বলেন, ‘২০২৩ সালে আমরা মেসিকে দলে ফেরাতে চেয়েছিলাম। প্রায় পাঁচ মাস আলোচনা চলেছে এবং সবকিছু প্রস্তুতও ছিল। কিন্তু শেষ মুহূর্তে সভাপতি হোয়ান লাপোর্তা এতে রাজি হননি।’

মূলত মেসির সঙ্গে লাপোর্তার সম্পর্কের অবনতি এবং ক্লাবের আর্থিক সংকটই এই সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। ২০২১ সালে আর্থিক জটিলতার কারণে নতুন চুক্তি করতে না পেরে মেসিকে ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়তে হয়েছিল। বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন মেসি।

নিউজ ডেস্ক

২৭ এপ্রিল, ২০২৬,  1:53 PM

news image
ইন্টারনেট