নিউজ ডেস্ক
২৭ এপ্রিল, ২০২৬, 5:08 PM
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে নিউজিল্যান্ড। আগে ব্যাট করতে নেমে ক্লার্ক ও ক্লেভারের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করেছে কিউইরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬৭ রান। ৬৫ বলে প্রয়োজন ১১৬ রান, হাতে ৮ উইকেট।
সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক লিটন দাস। আগে ব্যাট করতে নেমে দলীয় ১১ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। শূন্যতেই রান আউটে কাটা পড়েন টিম রবিনসন।
এরপর কাটেনে ক্লার্ক ও ড্যান ক্লেভার মিলে ৮৮ রানের জুটি গড়েন। দুই জনই ফিফটি তুলে নেন। এরপর মাত্র ১৮ রানের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। ক্লার্ক ও ক্লেভার সমান ৫১ রান করে আউট হন।
অন্যদিকে বেভন জ্যাকবস ১ রান করে সাজঘরে ফিরে যান। এরপর দ্রুতই আউট হন ডিন ফক্সক্রফট। ৭ বলে ৩ রান করে ফিরে যান তিনি।
তবে টাইগার বোলারদের ওপর চড়াও হন নিক কেলি ও জস ক্লার্কসন। ৩২ রানের জুটি গড়েন তারা।
তবে দলীয় ১৭৩ রানে ২৭ বলে ৩৯ রান করে আউট হন কেলি। শেষ দিকে ১৪ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন ক্লার্কসন।