CKEditor 5 Sample
ঢাকা ২৩ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

বাথরুমে ফোন ব্যবহার ডেকে আনছে মারাত্মক বিপদ

#
news image

আধুনিক জীবনে স্মার্টফোন আমাদের নিত্যসঙ্গী। কিন্তু শৌচাগারেও এই অভ্যাসের রেশ টেনে নিয়ে যাওয়া শরীরের জন্য কতটা ঝুঁকিপূর্ণ, তা অনেকেরই অজানা। চিকিৎসকদের মতে, টয়লেট সিটে বসে দীর্ঘক্ষণ ফোন ঘাঁটা শরীরকে ধীরে ধীরে অসুস্থ করে তুলছে।

কেন বিপজ্জনক এই অভ্যাস? বিশেষজ্ঞদের মতে, টয়লেট সিটে বসার সময় আমাদের মলাশয় কোনো সাপোর্ট পায় না। দীর্ঘক্ষণ বসে থাকলে অভিকর্ষজ বলের টানে শরীরের নিচের অংশের রক্তনালিতে চাপ পড়ে। ফোনে মশগুল হয়ে ১০-১৫ মিনিট এভাবে বসে থাকলে মলদ্বারের আশপাশের শিরা ফুলে গিয়ে ‘অর্শ’ বা পাইলস হওয়ার ঝুঁকি তৈরি হয়।

এছাড়া ফোনের স্ক্রিনে বুঁদ হয়ে থাকলে শরীরের স্বাভাবিক সংকেতগুলো আমরা খেয়াল করি না। ফলে মল দীর্ঘক্ষণ মলাশয়ে জমে শক্ত হয়ে যায়। এর থেকেই শুরু হয় কোষ্ঠকাঠিন্য, যা পরবর্তীকালে মলদ্বারে ফাটল বা ফিশারের মতো যন্ত্রণাদায়ক সমস্যার জন্ম দেয়। চিকিৎসকরা এই দীর্ঘক্ষণ বসে থাকাকে একধরনের শারীরিক চাপ হিসেবে দেখছেন, যা নানা অসুখের মূল কারণ।

বাঁচার উপায়:

সময় নিয়ন্ত্রণ: ৫ মিনিটের বেশি টয়লেটে সময় কাটাবেন না। কাজ না হলে বেরিয়ে আসুন, প্রয়োজনে পরে আবার চেষ্টা করুন।

ফোন বাইরে রাখা: বাথরুমে ফোন নিয়ে যাওয়ার অভ্যাস আজই ত্যাগ করুন।

সঠিক ভঙ্গি: মলত্যাগের সময় পায়ের নিচে ছোট টুল ব্যবহার করলে চাপ কম পড়ে এবং কোলন পরিষ্কার হওয়া সহজ হয়।

খাদ্যাভ্যাস: প্রচুর পরিমাণে জল এবং আঁশযুক্ত খাবার গ্রহণ করুন, যা কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করবে।

তাই সুস্থ থাকতে আজই শৌচাগারে ফোন নিয়ে যাওয়ার বদভ্যাস বর্জন করা জরুরি।

নিউজ ডেস্ক

২৬ এপ্রিল, ২০২৬,  4:52 PM

news image
ইন্টারনেট