CKEditor 5 Sample
ঢাকা ২২ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১ ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের মৃত্যু, সবাই ঢাকার দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু ১৬০ রান করে কত রানে জিততে হবে বাংলাদেশের

দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু

#
news image

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলার পর সার্বিক পরিস্থিতির উন্নতি হতে থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস আজ বুধবার থেকে দাম্মাম রুটে ফ্লাইট পুনরায় চালু করেছে। এ ছাড়া আগামী ২৫ অক্টোবর রিয়াদগামী একটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছে সংস্থাটি।

বুধবার ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্লাইটের হালনাগাদ সময়সূচি জানায় বিমান।

এতে জানানো হয়, ২৫ অক্টোবর রাত ১টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময়) ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাবে।

রিয়াদগামী অন্য ফ্লাইট পরিচালনার বিষয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় (বাংলাদেশ সময়) ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট পরিচালনা করবে। এসব ফ্লাইটে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে।

২২ অক্টোবর জেদ্দার উদ্দেশে ঢাকা থেকে দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। এ ছাড়া, ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে (বাংলাদেশ সময়) ঢাকা থেকে একটি করে ফ্লাইট জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে।

বোয়িং ৭৮৭ উড়োজাহাজ দিয়ে ১৮ অক্টোবর থেকে মদিনা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে বিমান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল ও সময়সূচিতে কোনো পরিবর্তন হবে না।

বিমান জানায়, ফ্লাইট পরিচালনা ও সময়সূচি সম্পর্কে পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে।

টিকিট কেনা, বুকিং ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বিক্রয় কার্যালয়ে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

২১ অক্টোবর, ২০২৬,  11:42 PM