CKEditor 5 Sample
ঢাকা ২৩ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা

#
news image

দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫-এর অফিসিয়াল ট্রফি উন্মোচন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এতে উপস্থিত ছিলেন নারী বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর ১১ অধিনায়ক। রোববার (১৬ নভেম্বর) তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ট্রফির মোড়ক উন্মোচন করেন প্রধান উপদেষ্টা।

অনুষ্ঠানে প্রফেসর ইউনূস ঢাকায় বিশ্বকাপ আয়োজনের তাৎপর্য তুলে ধরেন এবং একটি অন্তর্ভুক্তিমূলক, অনুপ্রেরণামূলক ও বিশ্বমানের টুর্নামেন্ট নিশ্চিত করতে সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। এ সময় তিনি সব সফরকারী দলকে স্বাগত জানান এবং চ্যাম্পিয়নশিপকে সফল করার জন্য আয়োজক, ক্রীড়াবিদ এবং অংশীদারদের প্রচেষ্টার প্রশংসা করেন।

বাংলাদেশ সরকার ঘোষিত ‘তারুণ্যের উৎসব’ উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এই বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর। নারী বিশ্বকাপের এবারের আসরে অংশ নিচ্ছে ১১ দেশ। অংশগ্রহণকারী দেশগুলো হলো- চাইনিজ তাইপে, ভারত জার্মানি, ইরান, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা, জাঞ্জিবার ও স্বাগতিক বাংলাদেশ।

অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘সরকার সক্রিয়ভাবে নারী ক্রীড়াবিদদের উৎসাহিত করছে এবং প্রতিযোগিতামূলক খেলাধুলায় তাদের অংশগ্রহণের সুযোগ বাড়াচ্ছে। বাংলাদেশের নারীরা ধারাবাহিকভাবে আন্তর্জাতিক মঞ্চে তাদের প্রতিভা প্রমাণ করছে এবং সরকার তাদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য প্রয়োজনীয় প্রতিটি সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি আরও বলেন, ‘নারী অ্যাথলিটদের সাফল্য জাতীয় গর্বের বিষয় এবং পরবর্তী প্রজন্মের কাছে শক্তিশালী অনুপ্রেরণার বিষয়।’

স্পোর্টস ডেস্ক

১৬ নভেম্বর, ২০২৫,  6:33 PM