CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

বিপিএলে মাঠে লুটিয়ে পড়লেন কোচ

#
news image

বিপিএলে আজ ম্যাচের দিনই ঘটেছে হৃদয় বিদারক ঘটনা। মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি আর নেই! শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে ম্যাচ-পূর্ব অনুশীলন চলাকালে মাঠেই অসুস্থ হয়ে পড়েন তিনি। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচের আগে দলের ওয়ার্ম-আপ সেশন তদারকি করছিলেন ৬৪ বছর বয়সী জাকি। এ সময় হঠাৎই তিনি মাঠে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে সিপিআর দেওয়া হয় এবং অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। পরে দলের পক্ষ থেকে জানানো হয় জাকির মৃত্যুর খবর!

ঢাকা ক্যাপিটালস সোশ্যাল মিডিয়ায় জানায়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ঢাকা ক্যাপিটালস পরিবারের প্রিয় সহকারী কোচ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেছেন।’

মাহবুব আলী জাকি ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশের কোচিং প্যানেলের সদস্য ছিলেন। বয়সভিত্তিক বিভিন্ন দলে দীর্ঘদিন কোচিং করানোর পাশাপাশি তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা ছিল তার।

স্পোর্টস ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০২৫,  4:44 PM