CKEditor 5 Sample
ঢাকা ২২ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১ ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের মৃত্যু, সবাই ঢাকার দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু ১৬০ রান করে কত রানে জিততে হবে বাংলাদেশের

প্রথম বিয়ে আমাকে নিজের মূল্য বুঝিয়েছে: শেফালী শাহ

#
news image

লাইট–ক্যামেরা–অ্যাকশনের দুনিয়ায় তারকাদের জীবন মানেই চকচকে, পরিপাটি ও নিখুঁত-এমনটাই সাধারণত প্রকাশ্যে দেখা যায়। কিন্তু পর্দার আড়ালে বাস্তবতা যে অনেক বেশি জটিল ও বেদনাদায়ক, তা খুব কমই সামনে আসে। এবার নিজের প্রথম বিয়ে ও সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার অভিজ্ঞতার কথা শেয়ার করলেন বলিউড অভিনেত্রী শেফালী শাহ।

শেফালী প্রথমে অভিনেতা হর্ষ ছায়াকে বিয়ে করেন। কিন্তু সেই সংসারে নিজস্বতা বলতে কিছুই ছিল না তার। ফলে নিজের সুখকে প্রাধান্য দিয়ে তিনি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। পরে ২০০০ সালে পরিচালক বিপুল শাহকে বিয়ে করেন তিনি। এই দম্পতির দুই পুত্রসন্তান রয়েছে।

শেফালী জানান, হর্ষ ছায়ার সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্তই তাকে নতুন করে নিজের মূল্য বুঝতে সাহায্য করেছে।

জুম-এর ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, যখন সবকিছু ভেঙে পড়ার উপক্রম হয়েছিল, ঠিক তখনই এই উপলব্ধি তার মধ্যে আসে।

শেফালী বলেন, ‘কেউ আমাকে কখনো বলেনি যে তুমি নিজেই যথেষ্ট। জীবনে চলার জন্য স্বামী, বন্ধু, ভাই বা বোন না থাকলেও চলে। ভালো সম্পর্ক থাকলে তা অবশ্যই দারুণ, কিন্তু না থাকলেও সেটাই তোমার মূল্য নির্ধারণ করে না।’

নিজের প্রথম বিয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এক ঘনিষ্ঠ বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল-যদি আর কখনো ভালোবাসা না পাও, তবু কি তুমি ঝুঁকি নেবে? আমি বলেছিলাম, তবুও ঝুঁকি নেব। যদি সারাজীবন একা কাটাতে হয়, সেটাই মেনে নেব। এমন কোনো পরিস্থিতিতে থাকতে পারব না, যা আমাকে আনন্দ দেয় না, আত্মবিশ্বাস জোগায় না কিংবা যেখানে আমি নিজেকে মূল্যবান মনে করি না।’

অভিনেত্রী আরও বলেন, ‘নিজের মূল্য বোঝার পর আমি ঘর ছেড়ে বেরিয়ে আসি এবং প্রথমবারের মতো একা থাকার সিদ্ধান্ত নিই। তখনই বুঝতে পারি-আমি পিৎজা নই, সবাইকে সন্তুষ্ট করতে পারব না।’

বর্তমানে ওটিটি দুনিয়ায় শক্ত অবস্থান গড়ে তোলা শেফালী শাহ এই প্রজন্মের অন্যতম প্রভাবশালী অভিনেত্রী হিসেবে নতুন করে দর্শকদের ভালোবাসা অর্জন করছেন। সূত্র: এনডিটিভি

নিউজ ডেস্ক

০৮ জানুয়ারি, ২০২৬,  2:21 PM

news image
বলিউড অভিনেত্রী শেফালী শাহ