CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

অষ্টগ্রামের হিন্দুপল্লীতে স্বতন্ত্র প্রার্থী রেহা কবির সিগমার গণসং‌যোগ

#
news image

কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা নিয়মিত গণসংযোগের অংশ হিসেবে অষ্টগ্রামের বিভিন্ন এলাকায় বসবাসরত হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন। এসময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রবীণরা তাকে শুভকামনা ও আশীর্বাদ জানান।

গণসংযোগকালে কাজী রেহা কবির সিগমা হিন্দু সম্প্রদায়ের বয়োজ্যেষ্ঠ, নারী- পুরুষ ও শিশুদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় স্থানীয়রা হাওরাঞ্চলের জীবনযাত্রা, হাওর পারাপারের দুর্ভোগ, নদীকেন্দ্রিক জীবিকা, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নিয়ে তাদের অভাব-অভিযোগ ও মতামত তুলে ধরেন।

কাজী রেহা কবির সিগমা বলেন, “হিন্দু ভাই-বোনদের ওপর কোনো ধরনের হামলা, নিপীড়ন বা বৈষম্য কখনোই মেনে নেওয়া হবে না। আপনাদের নিরাপত্তা ও সম্মান রক্ষা করা আমার দায়িত্ব। আমি ক্ষমতার জন্য নয়, হাওরের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এসেছি।”

চলমোহন নদী প্রসঙ্গে বলেন, “এই নদী হিন্দু-মুসলিম সব জেলের জীবিকার অংশ। কোনো একক গোষ্ঠী বা দখলদারের নয়। জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো অন্যায় টিকতে পারে না।”

তিনি আরও বলেন, “যদি সৃষ্টিকর্তা আমাকে শক্তি, সাহস ও সুযোগ দেন, অবশ্যই আপনাদের পাশে থাকব। নির্বাচিত হই বা না হই, আপনাদের কাছে আসতে চাই। আপনাদের বাড়িতে গিয়ে একসঙ্গে চ্যাপা শুঁটকি দিয়ে ভাত খেতে চাই।”

কিশোরগঞ্জ প্রতিনিধি

১৫ জানুয়ারি, ২০২৬,  4:42 PM