CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের ম্যাচ বাতিল

#
news image

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দুটি ম্যাচ হওয়ার কথা ছিল। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে নির্ধারিত বিপিএলের দুটি ম্যাচ বাতিল করা হয়েছে। শিগগিরই নতুন করে সূচি দেওয়ার কথা বলেছে বিসিবি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিজ্ঞপ্তিতে জানানো হয়, খালেদা জিয়ার মৃত্যুতে দেশে শোক বিরাজ করছে। প্রয়াত দেশনেত্রীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আজ নির্ধারিত সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের ম্যাচ বাতিল করা হয়েছে। এই ম্যাচগুলো পরবর্তীতে নতুন সূচিতে অনুষ্ঠিত হবে। নতুন সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। বাংলাদেশ জাতীয়তবাদী দল বিপিএল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে বিসিবি দেশের ক্রিকেটের অগ্রগতিতে তার অব্যাহত সমর্থনের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে বিসিবি।

বিসিবি বলেছে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে অসামান্য সমর্থন দিয়েছেন।

ক্রিকেট অবকাঠামোর উল্লেখযোগ্য উন্নয়ন এবং সারা দেশে খেলাটির বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন খালেদা জিয়া। তার দূরদর্শিতা ও উৎসাহে দেশের ক্রিকেটে সাফল্য ও অগ্রগতির পথ সুগম করেছে।

স্পোর্টস ডেস্ক

৩০ ডিসেম্বর, ২০২৫,  2:41 PM