CKEditor 5 Sample
ঢাকা ১৬ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
ছড়িয়ে পড়া আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন মেহজাবীন গার্দিওলার ফেরা, সিটির লড়াই, পিএসজির ঝড় আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে : অর্থমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সবুজ প্রাঙ্গণে সচিবালয় নির্মাণে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপ গুলশানের 'পেয়ারি তেহারি' রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা  সবার সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান, ডিবির সম্মাননা পেলেন পুলিশ কর্মকর্তা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন

গুলশানের 'পেয়ারি তেহারি' রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা 

#
news image

আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশান-১ এর পেয়ারি তেহারি রেস্টুরেন্টে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজ।

কর্তৃপক্ষের বরাতে জানা যায়, অভিযানকালে রেস্টুরেন্টটির রান্নাঘরের মেঝে নোংরা অবস্থায় পাওয়া যায়। পাশাপাশি, রান্নার মশলা ও আচার লেবেলহীন স্বাস্থ্যঝুঁকিপূর্ণ নন-ফুডগ্রেড পাত্রে সংরক্ষিত অবস্থায় পরিলক্ষিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এ অভিযানের সময় রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, নিবন্ধন সনদ, প্রেমিসেস লাইসেন্স, রেস্টুরেন্টকর্মীদের স্বাস্থ্য সনদ ও পানি পরীক্ষার সনদ পাওয়া যায়নি। এসব অপরাধের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ও অবিলম্বে আদায় করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য পরিদর্শক মো: আসলাম ভূইয়া ও অন্যান্য কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যের একটি দল।

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর, ২০২৬,  11:18 PM