CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটের উৎপাদন শুরু

#
news image

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক বাসসকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর বুধবার দুপুর থেকে তৃতীয় ইউনিটের মেরামত কাজ শেষে পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রম শুরু করা হয়। প্রথম পর্যায়ে এ ইউনিটে ৩০ থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। পরে রাত ১০টা পর্যন্ত উৎপাদন বেড়ে ৭০ থেকে ৮০ মেগাওয়াটে পৌঁছায়।

তিনি জানান, আগামী কয়েক দিনের মধ্যে পর্যায়ক্রমে উৎপাদন আরও বাড়ানো হবে। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ছয় মাস ২০ দিন বন্ধ থাকার পর ইউনিটটি পুনরায় চালু করা হয়েছে। ২১ মে থেকে এই ইউনিট থেকে ১৫০ থেকে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের আশা করা হচ্ছে। ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে ২৫০ মেগাওয়াট জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে কর্তৃপক্ষের। এজন্য প্রতিদিন প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার মেট্রিক টন কয়লার প্রয়োজন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর তৃতীয় ইউনিটের উৎপাদন ক্ষমতা ২৭৫ মেগাওয়াট।

নিউজ ডেস্ক

২১ মে, ২০২৬,  4:09 PM

news image
সংগৃহীত