CKEditor 5 Sample
ঢাকা ২১ মে, ২০২৬
শিরোনামঃ
দেশের পরিস্তিতি ভালো তাই ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা: সেনাপ্রধান বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম ফেবারিট হয়েও বিশ্বকাপে কোন বড় আতঙ্কে ভুগছে স্পেন?  এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটের উৎপাদন শুরু জরুরি বৈঠক ডেকেছেন মোদি, সব মন্ত্রীকে দিল্লিতে থাকার নির্দেশ জামায়াত বিচার বিভাগের স্বাধীনতার জন্যও রাজপথে থাকবে: হামিদুর রহমান রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনই প্রধান লক্ষ্য: সিইসি আড়াই মাস পর পদ ফিরে পেলেন ছাত্রদলের হামিম সরকারি হাসপাতালের মেশিন সারা বছর নষ্ট থাকে : রুমিন ফারহানা

নারীদের ‘হিরো’ হওয়ার পরামর্শ দিলেন কঙ্গনা

#
news image

উপমহাদেশের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিনই প্রকাশ্যে আসছে নারী নির্যাতন ও পারিবারিক সহিংসতার নানামুখী খবর। ধর্ম-বর্ণ কিংবা শ্রেণী নির্বিশেষে এই ব্যাধি যেন ক্রমেই জেঁকে বসছে সমাজে। সম্প্রতি বিয়ের মাত্র ছয় মাসের মাথায় ভারতের ‘মিস পুণে’ খ্যাত তিশা শর্মার ঝুলন্ত মরদেহ উদ্ধার কিংবা পাঞ্জাবে এক গায়িকাকে অপহরণ ও খুনের ঘটনা তোলপাড় সৃষ্টি করেছে।

এদিকে এসব নির্যাতন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি বলেন, ‘শিক্ষিত নারীদের অনেকেই হয়তো কোনো চরম বিপর্যয় ঘটার আগে সেই দমবন্ধ করা পরিবেশ থেকে বাঁচতে নিজেদের বাবা-মায়ের কাছে আকুতি জানায়। কিন্তু আমাদের সমাজ তো বিয়ের পর মেয়েদের পরিত্যাগের মানসিকতার জন্যই বেশি পরিচিত।’

এমন বৈরী পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে নারীরা কীভাবে নিজেদের রক্ষা করবেন, তার একটি জরুরি পরামর্শও দিয়েছেন এই অভিনেত্রী। নিজের স্বভাবসুলভ দৃঢ়তায় নারীদের উদ্দেশে কঙ্গনা বলেন, ‘আমি যে পরামর্শ দিচ্ছি, তা কোনো সোশ্যাল মিডিয়া ট্রেন্ড কিংবা ডেটিং অ্যাপ আপনাদের দেবে না। আমার একটাই কথা- নিজেদের পেশা বা ক্যারিয়ারকে জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব দিন। আপনাদের জীবনে অন্য কোনো মানুষ গুরুত্বপূর্ণ হতেই পারে, তবে তা যেন কখনোই নিজের ক্যারিয়ারকে ছাপিয়ে না যায়।’

নারীদের বিয়ের আগে পুরোপুরি অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের তাগিদ দিয়ে কঙ্গনা আরও বলেন, ‘সম্পূর্ণ স্বাবলম্বী হওয়ার পরই বিয়ের কথা ভাবুন। মনে রাখবেন, আপনাদের জীবনের হিরো বা রক্ষাকর্তা হিসেবে নিজেদেরই এগিয়ে আসতে হবে। বাইরে থেকে কেউ আপনাদের উদ্ধার করতে আসবে না।’

শেষে বলেন, ‘নিজে স্বাবলম্বী হওয়াটা আপনার নিজস্ব পরিচয় কিংবা আপনি কাকে বিয়ে করছেন- তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেভাবে বাঁচতে চান, নিজের জন্য ঠিক তেমন জীবনই গড়ে তুলুন। এই ব্যাপারে অন্য কারও কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই।’

নিউজ ডেস্ক

২০ মে, ২০২৬,  1:01 PM

news image
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত