CKEditor 5 Sample
ঢাকা ২১ মে, ২০২৬
শিরোনামঃ
দেশের পরিস্তিতি ভালো তাই ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা: সেনাপ্রধান বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম ফেবারিট হয়েও বিশ্বকাপে কোন বড় আতঙ্কে ভুগছে স্পেন?  এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটের উৎপাদন শুরু জরুরি বৈঠক ডেকেছেন মোদি, সব মন্ত্রীকে দিল্লিতে থাকার নির্দেশ জামায়াত বিচার বিভাগের স্বাধীনতার জন্যও রাজপথে থাকবে: হামিদুর রহমান রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনই প্রধান লক্ষ্য: সিইসি আড়াই মাস পর পদ ফিরে পেলেন ছাত্রদলের হামিম সরকারি হাসপাতালের মেশিন সারা বছর নষ্ট থাকে : রুমিন ফারহানা

জানেন কেন মুক্তির আগে বদলে গিয়েছিল ‘পিকে’?

#
news image

আমির খান অভিনীত ২০১৪ সালের ব্লকবাস্টার ছবি ‘পিকে’ দেখেননি, এমন সিনেমা প্রেমী মেলা ভার। কিন্তু আপনি কি জানেন, বক্স অফিসে ঝড় তোলা এই অল-টাইম ব্লকবাস্টার সিনেমার গল্প শেষ মুহূর্তে তড়িঘড়ি করে বদলে দেওয়া হয়েছিল? হ্যাঁ, খোদ আমির খান নিজেই ফাঁস করেছেন এই বিস্ফোরক তথ্য! কিন্তু অক্ষয় কুমারের কোন সিনেমার ভয়ে কাঁপছিল পুরো পিকে টিম?

ভিনগ্রহ থেকে আসা এক এলিয়েনের চোখে সমাজের অন্ধবিশ্বাস ও ধর্মীয় ব্যবসার গল্প ফুটিয়ে তুলেছিলেন পরিচালক রাজকুমার হিরানি। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান জানান, ‘পিকে’ সিনেমার শুটিং যখন প্রায় শেষ, ঠিক তখনই প্রেক্ষাগৃহে মুক্তি পায় পরেশ রাওয়াল ও অক্ষয় কুমার অভিনীত ‘ওএমজি: ওহ মাই গড’। আর এই ছবিটি দেখার পরেই কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছিল পিকে টিমের!

রাজকুমার হিরানি ও আমির লক্ষ্য করেন, ওএমজি-র মূল ভাবনার সঙ্গে তাঁদের তৈরি করা পিকের দ্বিতীয় ভাগের বেশ কিছু বিষয়ের অদ্ভুত মিল রয়েছে। যদিও দুটি সিনেমার গল্প সম্পূর্ণ আলাদা ছিল, তাও কিছু থিম এক হয়ে যাওয়ায় দর্শকরা এটিকে ‘নকল’ ভাবতে পারতেন।

আমির খান সেই দিনের কথা স্মরণ করে বলেন, আমার মনে আছে রাজু প্রতিক্রিয়া জানিয়ে বলেছিল, মাঝে মাঝে এমনটা হয়ে যায়, তবে আমাদের অবশ্যই সিনেমার দ্বিতীয় ভাগটা বদলে ফেলতে হবে। এর পরেই শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় চিত্রনাট্য পরিবর্তনের কাজ।

আমির অকপটে স্বীকার করেছেন যে, তাড়াহুড়ো করে ছবির দ্বিতীয় ভাগ নতুন করে তৈরি করায় মুক্তির আগে তাঁরা নিজেরাও পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি। কারণ সেই পরিস্থিতিতে এর চেয়ে ভালো কিছু করা সম্ভব ছিল না। তবে ভাগ্য ভালো ছিল যে, দর্শকরা বিষয়টিকে পজিটিভলি নেন এবং ছবিটি বক্স অফিসে ইতিহাস তৈরি করে।

এই সাক্ষাৎকারে ব্যর্থতাকে তিনি কীভাবে দেখেন, সেই প্রসঙ্গেও মুখ খুলেছেন আমির। তিনি জানান, কোনো ছবি ফ্লপ হলে তিনি অন্য কারও ওপর দোষ চাপান না, বরং ঠান্ডা মাথায় তা বিশ্লেষণ করেন। পরিচালকদের সঙ্গে বসে ধাঁধার মতো মেলানোর চেষ্টা করেন যে ঠিক কোথায় ভুলটা রয়ে গেল। ‘পিকে’ ছবির ক্ষেত্রে সেই খামতি যাতে আগেভাগেই শুধরে নেওয়া যায়, সেই কারণেই এই ঐতিহাসিক পরিবর্তন করা হয়েছিল। আর এই পারফেকশনিজমের কারণেই তিনি বলিউডের আসল কিং।

নিউজ ডেস্ক

২০ মে, ২০২৬,  12:57 PM

news image
ইন্টারনেট