CKEditor 5 Sample
ঢাকা ২২ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১ ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের মৃত্যু, সবাই ঢাকার দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু ১৬০ রান করে কত রানে জিততে হবে বাংলাদেশের

মাঝরাতে শাহরুখকে কবর খুঁড়তে হয়েছিল কেন?

#
news image

বলিউড কিং শাহরুখ খানের স্টারডম ও তার ভক্ত বিশ্বজুড়ে সমাদৃত। তবে পর্দার বাইরে এই অভিনেতার রয়েছে গভীর পশুপ্রেম। সম্প্রতি এই অজানা তথ্য প্রকাশ্যে এসেছে। 

এক পুরনো সাক্ষাৎকারে শাহরুখের স্ত্রী গৌরী খানের মামা জানান, এক সময় তিনি গৌরীকে একটি পোষ্য কুকুর উপহার দিয়েছিলেন। সেই পোষ্যের প্রতি মায়ায় জড়িয়ে পড়েছিলেন শাহরুখও। 

কিন্তু একটা সময় হৃদয় ভাঙে শাহরুখের! একবার শাহরুখ শুটিংয়ের কাজে বাইরে থাকাকালীন কুকুরটি মারা যায়। সে সময় বাড়ির কর্মচারীরা পোষ্যের দেহ কাপড়ে মুড়ে সমুদ্রের ধারে কবর দিয়ে আসেন। কাজ শেষ করে রাত আড়াইটায় বাড়ি ফিরে এই খবর পাওয়ার পর ভেঙে পড়েন শাহরুখ খান।

এখানেই থেমে থাকেননি শাহরুখ, তৎক্ষণাৎ বাড়ির কর্মীদের ঘুম থেকে তুলে কবরের জায়গা দেখাতে বলেন তিনি। এরপর নিজেই সেই কবর খুঁড়ে প্রিয় পোষ্যের দেহ তুলে বাড়িতে নিয়ে আসেন এবং বাড়ির পেছনের বাগানে নতুন করে সমাধি দেন। 

সে সময় অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়া শাহরুখ কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন, আমার কুকুরকে এভাবে ফেলে দিলে কীভাবে? সে বেঁচে থাকুক বা না থাকুক, আমাদের সঙ্গেই সে থাকবে।

এই ঘটনা প্রমাণ করে, একজন পোষ্য অভিভাবক হিসেবেও শাহরুখ কতটা সংবেদনশীল। দীর্ঘ সময় ধরে শাহরুখ ও গৌরী দম্পতি পশুপ্রেমী হিসেবে পরিচিত এবং তাদের পরিবারে সবসময়ই পোষ্য কুকুরের উপস্থিতি দেখা যায়।

নিউজ ডেস্ক

১৯ মে, ২০২৬,  1:02 PM

news image
সংগৃহীত