CKEditor 5 Sample
ঢাকা ২০ মে, ২০২৬
শিরোনামঃ
নতুন ডিজাইনের ৫ টাকার নোট চালু করছে বাংলাদেশ ব্যাংক ভূমি সেবা পেতে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী কারিনার পর এবার হেপাটাইটিস ‘এ’-তে আক্রান্ত হয়ে হাসপাতালে ডিজে সনিকা এ বছর হজের খুতবা দেবেন শায়খ আলী আল-হুযাইফি ঈদুল আজহার ছুটি ঘোষণা, অফিস-শিক্ষাপ্রতিষ্ঠান যত দিন বন্ধ সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার কাছে হস্তান্তরে প্রস্তুত ইরান: সৌদি গণমাধ্যম বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রে মামলা থেকে রেহাই পেলেন ‘এই সরকার দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়’ দুই উইকেট নিয়ে মধ্যাহ্নভোজে, বাংলাদেশের আরও চায় ৮ উইকেট মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে গোলাম পরওয়ার

দল ঘোষণা করল বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ছোট দেশ কুরাসাও

#
news image

মাত্র ১ লাখ ৫০ হাজারের কিছু বেশি জনসংখ্যার ছোট্ট দেশ কুরাসাও আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। এর মধ্য দিয়ে তারা বিশ্বকাপ খেলা সবচেয়ে ছোট দেশ হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছে।

বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন সোনজে হ্যানসেন। তাহিথ চং এবং সুরান্দি সাম্বো। হ্যানসেন বর্তমানে ইংলিশ ক্লাব মিডলসব্রোতে খেলেন, চং আছেন আরেক ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে এবং সাম্বো বার্নলি থেকে ধারে খেলছেন স্পার্টা রটারডামে।

ক্যারিবিয়ান দ্বীপদেশ কুরাসাওয়ের আয়তন মাত্র ১৭১ বর্গমাইল।

গত সপ্তাহে বড় এক চমক দেন অভিজ্ঞ ডাচ কোচ ডিক অ্যাডভোকাট। ফেব্রুয়ারিতে দায়িত্ব ছাড়ার পর তিনি আবার কুরাসাওয়ের প্রধান কোচ হিসেবে ফিরে আসেন। কারণ তার উত্তরসূরি ফ্রেড রুটেন বিশ্বকাপ শুরুর মাত্র এক মাস আগে পদত্যাগ করেন।

৭৮ বছর বয়সী অ্যাডভোকাট এবার বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ হতে যাচ্ছেন। তিনি ভেঙে দেবেন অটো রেহগেলের রেকর্ড, যিনি ২০১০ বিশ্বকাপে ৭১ বছর বয়সে গ্রিসের ডাগআউটে দাঁড়িয়েছিলেন।

গ্রুপ ‘ই’তে কুরাসাও তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৪ জুন চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২১ জুন তারা মুখোমুখি হবে ইকুয়েডরের এবং চার দিন পর মুখোমুখি হবে আইভরি কোস্টের।

৪৮ দলের সম্প্রসারিত এই বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। যৌথভাবে আসরটির আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

বিশ্বকাপে কুরাসাওয়ের চূড়ান্ত স্কোয়াড:

গোলরক্ষক: টাইরিক বোডাক (এসসি টেলস্টার), ট্রেভর ডুর্নবার্চ (ভিভিভি-ভেনলো), এলোয় রুম (মায়ামি এফসি);

ডিফেন্ডার: রিচেডলি বাজোয়ের (কোনাস্পোর), ইয়োশুয়া বেরনেট (কায়েসারিস্পোর), রোশন ফন এইমা (আরকেসি ওয়ালউইক), শেরেল ফ্লোরানাস (পিইসি জোয়েল), ডেভারসন ফোনভিলে (এনইসি নিমেগেন), জুরিয়েন গারি (আভা ক্লাব), আরমান্দো অবিস্পো (পিএসভি এইন্দোহোভেন), সুরান্দি সাম্বো (স্পার্টা রটারডাম);

মিডফিল্ডার: জুনিনহো বাকুনা (এফসি ভলেনডাম) লিয়ান্দ্রো বাকুনা (ইগদির), লিভানো কোমেনেনসিয়া (এফসি জুরিখ), কেভিন ফেলিদা (এফসি ডেন বশ), আর'জ্যানি মার্থা (রথারহ্যাম ইউনাইটেড), টাইরেস নোসলিন (এসসি টেলস্টার), গডফ্রাইড রোমেরাতো (আরকেসি ওয়ালউইক);

ফরোয়ার্ড: জেরেমি আন্তোনিসে (এই কিফিসা), তাহিথ চং (শেফিল্ড ইউনাইটেড), কেঞ্জি গোরে (ম্যাকাবি হেইফা), সোনজে হ্যানসেন (মিডলসব্রো), গ্রেভানে কাস্তানির (তেরেঙ্গানু এফসি), ব্রান্ডলি কুয়াস (এফসি ভলেনডাম), ইয়ুর্গেন লোকাদিয়া (মায়ামি এফসি) ও জার্ল মার্গারিতা (এসকে বেভেরেন)।

নিউজ ডেস্ক

১৯ মে, ২০২৬,  12:59 PM

news image
ইন্টারনেট