CKEditor 5 Sample
ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

 ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ

#
news image

দেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন দ্রুত বাড়ছে। এক বছরের ব্যবধানে ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে ৪৩ দশমিক ২৪ শতাংশ। একই সময়ে ক্রেডিট কার্ডের ঋণস্থিতিও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফলে ডিজিটাল লেনদেনের প্রসার ও নগদ টাকার বিকল্প হিসেবে কার্ড ব্যবহারের প্রবণতা বাড়ার পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতি, আয় না বাড়া এবং মানুষের ঋণনির্ভরতা— এই তিনটি বিষয়ও ক্রেডিট কার্ড ব্যবহারের পেছনে ভূমিকা রাখছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। 

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জুনে দেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে মোট ৪ হাজার ৪৬১ কোটি টাকার লেনদেন হয়েছে। গত বছরের একই মাসে এই লেনদেনের পরিমাণ ছিল ৩ হাজার ১১৪ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে লেনদেন বেড়েছে ১ হাজার ৩৪৭ কোটি টাকা। শতাংশের হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ৪৩ দশমিক ২৪ শতাংশ। 

জুনের মোট ক্রেডিট কার্ড লেনদেনের ৯১ দশমিক ১১ শতাংশ হয়েছে কেনাকাটায়। নগদ টাকা উত্তোলনে ব্যবহার হয়েছে ৭ দশমিক ১১ শতাংশ এবং অর্থ স্থানান্তরে ১ দশমিক ৭৮ শতাংশ। 

তবে ক্রেডিট কার্ডের লেনদেনের বড় অংশই কেনাকাটায় হচ্ছে— বাংলাদেশ ব্যাংকের শ্রেণিকরণ থেকে এমন ধারণা পাওয়া গেলেও বাস্তবে এর পুরোটা কেনাকাটায় ব্যবহৃত হচ্ছে কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ ক্রেডিট কার্ড থেকে মোবাইল আর্থিক সেবা বা এমএফএস প্রতিষ্ঠানে টাকা স্থানান্তরের মতো কিছু লেনদেনও ই-কমার্স বা কেনাকাটার লেনদেন হিসেবে শ্রেণিভুক্ত হচ্ছে। ফলে কার্ডের মাধ্যমে প্রকৃত কেনাকাটার পরিমাণ কিছুটা কমও হতে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট, ২০২৬,  11:55 PM