CKEditor 5 Sample
ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

কবিরাজ সেজে নেট দুনিয়ায় ভাইরাল ব্যক্তি আসলে পেশাদার অভিনেতা

#
news image

সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে ব্যাপক ভাইরাল হওয়া “রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক” সংলাপটি ঘিরে নেটিজেনদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা ও কৌতূহল। ফেসবুক, টিকটক ও ইউটিউবে ছড়িয়ে পড়া এই সংলাপ অনেকেই প্রথমে বাস্তব কোনো কবিরাজের বক্তব্য ভেবে নিলেও পরে জানা যায়, এটি একটি অভিনীত চরিত্র।

ভাইরাল হওয়া এই চরিত্রে অভিনয় করেছেন ঈমান আলী। তিনি কোনো কবিরাজ নন, বরং একজন পেশাদার অভিনেতা।

জানা যায়, প্রায় ২০–২৫ বছর আগে লাল্মনিরহাট থেকে গাজীপুরে পাড়ি জমান তিনি এবং বর্তমানে সেখানেই বসবাস করছেন। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী ঈমান আলী এখন ডিজিটাল কনটেন্টে নিয়মিত কাজ করছেন।

সম্প্রতি একটি ফেসবুক ও ইউটিউব কনটেন্টে কবিরাজের চরিত্রে অভিনয় করে তিনি আলোচনায় আসেন। তার অভিনয়ের ভঙ্গি, চোখের ইশারা এবং সংলাপ বলার ধরন—বিশেষ করে “রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক”—মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

স্বল্প সময়ের মধ্যেই ভিডিওটি লাখ লাখ ভিউ পায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অনেক কনটেন্ট ক্রিয়েটর ও সাধারণ ব্যবহারকারীও এখন এই সংলাপ ব্যবহার করে ভিডিও তৈরি করছেন।

ঈমান আলী জানান, এটি সম্পূর্ণ অভিনয় ছিল এবং উদ্দেশ্য ছিল দর্শকদের বিনোদন দেওয়া। তিনি বলেন, তিনি কোনো বাস্তব কবিরাজ নন এবং ভবিষ্যতেও অভিনয়ের মাধ্যমে মানুষকে বিনোদন দিতে চান।

স্থানীয় বাসিন্দারাও জানান, তিনি দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও এই একটি সংলাপ তাকে দেশব্যাপী পরিচিতি এনে দিয়েছে।

নিউজ ডেস্ক

১৯ মে, ২০২৬,  10:46 AM

news image
সংগৃহীত