CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

চীনের হয়ে গুপ্তচরের কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র, শহরজুড়ে তোলপাড়

#
news image

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আর্কাডিয়া শহরের মেয়র আইলিন ওয়াং পদত্যাগের পর চীনের স্থানীয় পর্যায়ে প্রভাব বিস্তার নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি চীনের পক্ষে অবৈধ বিদেশি এজেন্ট হিসেবে কাজ করেছেন বলে স্বীকারোক্তিতে সম্মত হয়েছেন।

৫৮ বছর বয়সী ওয়াং সোমবার একটি ফৌজদারি মামলায় দোষ স্বীকারে রাজি হন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নথি অনুযায়ী, তিনি ও তার এক সহযোগী চীনের স্বার্থে কাজ করেন এবং স্থানীয় একটি চীনা-আমেরিকান সংবাদমাধ্যমের মাধ্যমে বেইজিংপন্থি প্রচারণা চালান।

অভিযোগে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী বিদেশি সরকারের পক্ষে কাজ করলে নিবন্ধন বাধ্যতামূলক হলেও ওয়াং তা করেননি। দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং আড়াই লাখ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।

প্রায় ৫৬ হাজার জনসংখ্যার আর্কাডিয়া শহরটি বড় চীনা-আমেরিকান জনগোষ্ঠীর কারণে ‘চাইনিজ বেভারলি হিলস’ নামেও পরিচিত। শহরের প্রায় অর্ধেক বাসিন্দা চীনা বংশোদ্ভূত।

বিশেষজ্ঞদের মতে, বিদেশে রাজনৈতিক ও সামাজিক প্রভাব বিস্তারে চীনের প্রচেষ্টা নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে তা আরও সংগঠিত ও বিস্তৃত হয়েছে। তারা বলছেন, স্থানীয় রাজনীতিবিদ ও গণমাধ্যমকে লক্ষ্য করে জনমত প্রভাবিত করার কৌশল দীর্ঘদিন ধরেই ব্যবহার করা হচ্ছে।

আর্কাডিয়া সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়াংয়ের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ থাকলেও পুরো সম্প্রদায়কে এ ঘটনার ভিত্তিতে বিচার করা উচিত নয়। একই সঙ্গে তদন্তে ফেডারেল কর্তৃপক্ষকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

ওয়াংয়ের আইনজীবীরা জানিয়েছেন, তিনি নিজের ভুল স্বীকার করেছেন এবং আদালতের সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত। আগামী ২৯ মে তার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

নিউজ ডেস্ক

১৯ মে, ২০২৬,  10:34 AM

news image
ইন্টারনেট