CKEditor 5 Sample
ঢাকা ১২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম

#
news image

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ঘটেছে। সুইজারল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার শান্তি আলোচনা ইতিবাচকভাবে শেষ হওয়া এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসার খবরে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত কমছে।

সোমবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৯ ডলারে নেমে এসেছে।

আজ লেনদেনের শুরুতে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল ৮২ দশমিক ৩০ ডলারে উঠলেও আলোচনা শেষের খবরে তা এক ধাক্কায় এক দশমিক ৯০ শতাংশ কমে ৭৯ দশমিক ৪ ডলারে নেমে আসে। একইভাবে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দামও কমে প্রতি ব্যারেল ৭৬ দশমিক ৫৩ ডলারে নেমেছে।

বাজার বিশ্লেষকদের মতে, সুইজারল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা সফল হওয়া এবং ইরান তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা থেকে ছাড় পাওয়ার ঘোষণা দেওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ ঘাটতির শঙ্কা কেটে গেছে।

একইসঙ্গে ইরান ও ইসরায়েল উভয় পক্ষই সাময়িকভাবে সামরিক অভিযান বন্ধ রাখার ঘোষণা দেওয়ায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ বন্ধ হওয়ার ঝুঁকি কমেছে। ফলে যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের মূল্যের ওপর যে বাড়তি চাপ ছিল, তা অনেকটাই কমে গেছে। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল 

নিউজ ডেস্ক

২২ জুন, ২০২৬,  6:10 PM

news image
ইন্টারনেট