CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

দুর্ঘটনার শিকার অভিনেত্রী শুভশ্রী

#
news image

টালিউডে এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় জুটির আসন্ন সিনেমা ‘দেশু৭’। নাম এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত না হলেও এটি ঘিরে এরই মধ্যে উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে এই প্রজেক্টের মাধ্যমে টালিউড সুপারস্টার দেব প্রথমবার পরিচালকের দায়িত্ব নিতে চলেছেন।

অভিনেতা-প্রযোজক-পরিচালক দেব যখন নিজের এই মেগা প্রজেক্টের প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই ঘটল ছোট একটি দুর্ঘটনা। ব্যাডমিনটন খেলতে গিয়ে মুখে চোট পেয়েছেন নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

জানা গেছে, জিম ওয়ার্কআউটের পাশাপাশি নিয়মিত ব্যাডমিন্টন খেলেন শুভশ্রী। রোববার খেলতে গিয়েই মুখে আঘাত পান তিনি। পরে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন অভিনেত্রী, যেখানে দেখা যায় তিনি মুখে আইস প্যাক চেপে ধরে আছেন।

সাদা রঙের স্পোর্টস টি-শার্ট ও পনিটেল করা চুলে সেই ছবি শেয়ার করেন শুভশ্রী। যদিও চোট পাওয়ার বিষয়টি তিনি বেশ হালকাভাবে নিয়েছেন।

স্টোরিতে তিনি লেখেন, ‘Injuries during badminton is fun’ অর্থাৎ ‘ব্যাডমিন্টন খেলতে গিয়ে চোট পাওয়াটাও মজার’। তার শেয়ার করা ছবিতে ব্যাকগ্রাউন্ডে শোনা যায় জনপ্রিয় গান ‘ভিডা লোকা’।

এদিকে ‘দেশু৭’ সিনেমাটি আসন্ন দুর্গাপূজায় মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে। দেব-শুভশ্রীর জুটিকে আবারও বড়োপর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অনির্বাণ ভট্টাচার্যও।

অন্যদিকে দেব অভিনীত আরেকটি সিনেমা ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ আগামী আগস্টে মুক্তি পেতে পারে, যেখানে তার বিপরীতে থাকছেন রুক্মিণী মৈত্র।

নিউজ ডেস্ক

১৮ মে, ২০২৬,  1:07 PM

news image
সংগৃহীত