CKEditor 5 Sample
ঢাকা ২২ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১ ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের মৃত্যু, সবাই ঢাকার দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু ১৬০ রান করে কত রানে জিততে হবে বাংলাদেশের

অনলাইনে ফাঁস হতেই ওটিটিতে মুক্তি দিল ‘রঙবাজার’

#
news image

কোরবানির ঈদের পর প্রেক্ষাগৃহে বড় আয়োজনে মুক্তির পরিকল্পনা ছিল নির্মাতা রাশিদ পলাশের ‘রঙবাজার’ সিনেমার। তবে বড় পর্দায় আসার আগেই চলতি মাসের শুরুতে অনলাইনে ফাঁস হয়ে যায় এর পুরো এইচডি প্রিন্ট।  

কিন্তু ইন্টারনেটের বিভিন্ন মাধ্যম থেকে সিনেমাটি সরিয়ে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে পাইরেসির কবল থেকে চলচ্চিত্রটি রক্ষা করতে প্রেক্ষাগৃহের আশা ছেড়ে ওটিটি প্ল্যাটফর্মে এটি মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয় প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এর ফলে গত রোববার থেকে ওটিটি প্ল্যাটফর্ম ‘সিনেমেটিক’-এ স্ট্রিম হচ্ছে সিনেমাটি।

হুট করে এভাবে ওটিটিতে মুক্তি পাওয়া নিয়ে নির্মাতা রাশিদ পলাশ সংবাদ মাধ্যমে জানান, ছবি ফাঁস হয়ে যাওয়ায় প্রযোজকের সিদ্ধান্তেই হঠাৎ এটি ওটিটিতে মুক্তি দিতে হয়েছে। বড় পর্দার সিনেমা এভাবে আসায় নির্মাতা হিসেবে তার মন খারাপ হলেও পাইরেসির হাত থেকে বাঁচতে প্রযোজকের সামনে আর কোনো বিকল্প ছিল না বলেও জানান তিনি।

৪০০ বছরের পুরোনো যৌনপল্লি এক রাতে গুঁড়িয়ে দেওয়ার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি।  তামজিদ অতুলের গল্পে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী।  লাইভ টেকনোলজিস প্রযোজিত এই সিনেমার বেশির ভাগ দৃশ্যধারণ করা হয়েছে দৌলতদিয়া যৌনপল্লিতে। 

‘রঙবাজার’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল, শম্পা রেজা, নাজনীন হাসান চুমকী, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ ও মাহমুদুল ইসলাম মিঠুসহ আরও অনেকে।

নিউজ ডেস্ক

১৮ মে, ২০২৬,  12:33 PM

news image
ইন্টারনেট