CKEditor 5 Sample
ঢাকা ২২ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১ ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের মৃত্যু, সবাই ঢাকার দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু ১৬০ রান করে কত রানে জিততে হবে বাংলাদেশের

রোম্যান্স থেকে কি থ্রিলার? অপূর্ব-নীহার ‘মায়াপাখি’ নিয়ে কৌতূহল

#
news image

এক দিগন্তজোড়া ফসলের মাঠে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহার একটি রোম্যান্টিক পোস্টার প্রকাশ পেয়েছিল সদ্যই। তাতে দেখা যায়, অপূর্বর স্পর্শে নীহার শরীর যেন বাতাসে কর্পূরের মতো উড়ে যাচ্ছে। সেই চেনা রোম্যান্টিক আবহ ভেঙে গত রোববার রাতে হঠাৎই সামনে এলো একদম ভিন্ন ধাঁচের দ্বিতীয় পোস্টার; যেখানে দেখা যাচ্ছে, অসংখ্য গণমাধ্যমকর্মীর ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে হাত দিয়ে বাধা দিচ্ছেন এক মারমুখী ও গম্ভীর লুকের অপূর্বকে। 

পোস্টারগুলো মূলত ‘মায়াপাখি’ নামের একটি নাটকের। আগামী ঈদুল আজহা উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ব্যানারে জাকারিয়া সৌখিন নির্মাণ করেছেন নাটকটি। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। 

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু। তবে দুই ধরনের দুটি বৈচিত্র্যময় পোস্টার প্রকাশের পর মুক্তির আগেই নাটকটি দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্য করছেন, এটি শুধু সাধারণ রোম্যান্টিক গল্প নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো রহস্য বা ইমোশনাল থ্রিলার।

সম্রপতি নির্মাতা জাকারিয়া সৌখিন সংবাদ মাধ্যমে জানিয়েছেন, এবারের গল্প দর্শকের ধারণারও বাইরের কিছু। নাটক দেখে দর্শক প্রতিটি বাঁকে ধাক্কা খাবেন এবং শিহরিত হবেন। আর গল্পের শেষে কোনো দর্শকই ঠিক থাকতে পারবেন না; সবার মন লুটপাট হয়ে যাবে। 

অপূর্ব-নীহা ছাড়াও নাটকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, সুমন আনোয়ার, শেরতাজ জাহান জেবিন, মিলি বাশার, আহসানুল হক মিনু ও সমাপ্তি মাশুকসহ আরও অনেকে। 

নিউজ ডেস্ক

১৮ মে, ২০২৬,  12:31 PM