CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

বিটিসিএলের তামার তার চোরচক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৪

#
news image

বিটিসিএল এর ভূগর্ভস্থ ও ওভারহেড তামার তার চোরচক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম  ইউনিট। বিটিসিএল এর ভূগর্ভস্থ ও ওভারহেড তামার তার চোরচক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে সিটিটিসি ইউনিট।   ছবি: সংগৃহীত
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ভূগর্ভস্থ ও ওভারহেড তামার তার চোরচক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেফতারকৃতরা হলো— ইব্রাহিম (৩০), হুমায়ুন কবির (৪৯), মো. জুলহাস (৩০) ও মো. বাবুল (৩৫)।

সিটিটিসি সূত্র জানায়, কলাবাগান থানায় দায়ের করা একটি চুরির মামলার তদন্তকালে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। পরে রবিবার (১৭ মে) বিকেল আনুমানিক ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর হাজারীবাগ ও মোহাম্মদপুর থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ তার চোরচক্রের সক্রিয় সদস্য। তারা গভীর রাতে রাস্তাঘাট ফাঁকা থাকলে বিটিসিএলের কর্মী পরিচয়ে অথবা রাস্তা মেরামতের অজুহাতে মাটির নিচের ম্যানহোল খুলে অত্যন্ত কৌশলে মূল্যবান ভূগর্ভস্থ ও ওভারহেড তামার তার কেটে নিয়ে যেত।

এছাড়া তারা চোরাইকৃত তারের বাইরের প্লাস্টিকের আবরণ পুড়িয়ে ভেতরের তামা আলাদা করে স্থানীয় ভাঙারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করত বলেও স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজ ডেস্ক

১৮ মে, ২০২৬,  12:29 PM

news image
সংগৃহীত