CKEditor 5 Sample
ঢাকা ১৮ মে, ২০২৬

‘দেবদাস’ সিনেমাকে ‘ওভাররেটেড’ বলে তোপের মুখে পাকিস্তানি অভিনেত্রী

#
news image

বলিউডের কালজয়ী সিনেমা ‘দেবদাস’-এর গল্প নিয়ে প্রশ্ন তুলে এবং এটিকে ‘অতিরিক্ত প্রশংসিত’ (ওভাররেটেড) আখ্যা দিয়ে ব্যাপক ট্রোলের শিকার হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী দানানির মোবিন। ‘ম্যাশন’ নামের একটি সংবাদমাধ্যমের সাথে আলাপচারিতার সময় করা তার এই মন্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ছবিটির ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে।

সাক্ষাৎকারে দানানিরকে এমন একটি ক্লাসিক সিনেমার নাম বলতে বলা হয়েছিল, যা তার কাছে ‘ওভাররেটেড’ বা অতিরিক্ত প্রশংসিত মনে হয়।

জবাবে তিনি সরাসরি সঞ্জয় লীলা ভানসালি পরিচালিত ২০০২ সালের বিখ্যাত ছবি ‘দেবদাস’-এর নাম নেন। সিনেমার মূল গল্প নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘এই গল্পের মানে কী? একজন মদ্যপ ব্যক্তি আছে, একজন আত্মসম্মানহীন নারী আছে, একজন খারাপ বাবা আছে এবং অন্য একজন নারী আছে যাকে পুরুষটির ওপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। আমি ছবির সেট, জাঁকজমক আর পোশাকের প্রশংসা করি, কিন্তু গল্পটা কী? আমরা কেন মদ্যপান ও নেশাকে এভাবে মহিমান্বিত করছি?’

ভিডিও ক্লিপটি অনলাইনে আসার পরপরই ‘এক্স’ (সাবেক টুইটার) সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভারতীয় ও পাকিস্তানি নেটিজেনরা এই অভিনেত্রীর ওপর চড়াও হন।

সিনেমা সম্পর্কে তার জ্ঞান নিয়ে প্রশ্ন তুলে একজন ব্যবহারকারী লিখেছেন, আমার নিশ্চিত ধারণা, দানানির জানেনই না যে ‘দেবদাস’ সিনেমাটি বাংলা নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস অবলম্বনে তৈরি। সস্তা ভাইরাল রিলের মাধ্যমে যারা রাতারাতি অভিনেতা হয়, তাদের কাছ থেকে এমনটাই আশা করা যায়। 

সমালোচনার মুখে পড়া পাকিস্তানি অভিনেত্রী দানানির মোবিন মূলত ‘সিনফ-ই-আহান’, ‘মুহাব্বাত গুমশুদা মেরি’ এবং ‘ভেরি ফিল্মি’র মতো বেশ কিছু পাকিস্তানি নাটকে অভিনয়ের জন্য পরিচিত।

সূত্র : এনডিটিভি

নিউজ ডেস্ক

১৭ মে, ২০২৬,  2:24 PM

news image
ইন্টারনেট