CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

আমি মারা যাওয়ার পর এই ছবিটা দিয়েন: কারিনা কায়সার

#
news image

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের তৈরি বৈচিত্র্যময় কনটেন্ট আর প্রাণবন্ত হাসিতে যিনি প্রতিনিয়ত লাখো মানুষের মুখে হাসি ফোটাতেন, সেই কারিনা কায়সার আর নেই। লিভারের জটিলতায় ভুগে শুক্রবার (১৫ মে) রাতে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই তরুণ ইনফ্লুয়েন্সার।

তাঁর এই আকস্মিক ও অকালমৃত্যুর খবর কোনোভাবেই মেনে নিতে পারছেন না সহকর্মী, তারকা ও ভক্ত-অনুরাগীরা। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে এখন কেবলই কারিনাকে হারানোর শোক ও স্মৃতিচারণা।

কারিনার মৃত্যুর পর তাঁর একটি সাদাকালো ছবি ফেসবুকে পোস্ট করে নাট্যকার ও সাংবাদিক রুম্মান রশীদ খান লিখেছেন এক আবেগঘন স্মৃতি। ছবিটি তোলার পর কারিনাকে পাঠিয়েছিলেন তিনি। ছবি দেখে উচ্ছ্বসিত কারিনা রসিকতা করে বলেছিলেন, ‘ওয়াও! কী জোস! আমাকে তো নায়িকা নায়িকা লাগছে। আমি মারা যাওয়ার পর এই ছবিটা দিয়েন!’

কারিনার সেই কথার সূত্র ধরেই রুম্মান লিখেছেন, ‘কারিনা যেখানেই থাকেন, ভালো থাকবেন!’

এদিকে প্রিয় সহকর্মীকে হারিয়ে স্তব্ধ শোবিজ অঙ্গন। কনটেন্ট ক্রিয়েটর রাকিন আবসার লিখেছেন, ‘তুমি মোমবাতিতে ভরা একটা ঘরে ঝাড়বাতি ছিলে, কারিনা। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।’

অন্যদিকে কারিনার ঘনিষ্ঠ বন্ধু ও কনটেন্ট ক্রিয়েটর ডানা লিখেছেন, ‘এমন একটি দিনও মনে পড়ে না, যেদিন আমাদের কথা হয়নি। কে আপন আর কে পর—সেই হিসাব না করেই সে পৃথিবীর সবাইকে আগলে রাখত।’

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোটভাই কারিনার বিদেহী আত্মার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। নির্মাতা রেদোয়ান রনি স্মৃতিকাতর হয়ে লিখেছেন, ‘জটিল জীবনকে কীভাবে হাসিখুশি দিয়ে সহজ করে ফেলা যায়, সেই তালিম নিতাম আমি ওর কাছ থেকে।’

সংগীতশিল্পী তাশরিফ খান লিখেছেন, ‘কাছের মানুষদের যত্ন নিয়েন। কার সাথে কার কখন শেষ দেখা হয় কেউ বলতে পারবে না!’ এ ছাড়া অভিনেত্রী পূজা চেরী, কনটেন্ট ক্রিয়েটর রাবা খান, আলতাফ উদ্দীন আকরমি ও কিটো ভাইসহ অনেকেই কারিনার অকালবিদায়ে গভীর শোক প্রকাশ করেছেন।

কেবল সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও তৈরিতেই সীমাবদ্ধ ছিলেন না কারিনা কায়সার; অভিনয় এবং নাটকের চিত্রনাট্য লিখনেও তিনি নিজের মেধার স্বাক্ষর রেখেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, লিভার সংক্রান্ত জটিলতা গুরুতর রূপ নিলে সম্প্রতি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কারিনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য গত ১১ মে রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে লিভার প্রতিস্থাপনের সব প্রস্তুতি চললেও শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে চিরতরে বিদায় নেন এই তরুণ প্রতিভা।

নিউজ ডেস্ক

১৬ মে, ২০২৬,  3:11 PM

news image
কারিনা কায়সার