CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে: কৃষিমন্ত্রী

#
news image

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, হাওড় অঞ্চলে সাম্প্রতিক ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে। ক্ষতির পরিমাণ বিবেচনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সাড়ে ৭ হাজার টাকা থেকে শুরু করে আরও বেশি আর্থিক সহায়তা দেওয়া হবে। আগামী তিন মাস চলবে এই সহায়তা কার্যক্রম।

সোমবার (৪ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা জানান কৃষিমন্ত্রী।

আলুর বাম্পার ফলন হলেও সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার দুর্বলতার কারণে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে বলে সম্মেলনে উদ্বেগ প্রকাশ করেন জেলা প্রশাসকরা। তারা এ সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের ওপর জোর দেন।

জবাবে কৃষিমন্ত্রী বলেন, আলুর বাজার সম্প্রসারণ এবং রপ্তানি বাড়ানোর মাধ্যমে এ সংকট কাটানোর পরিকল্পনা করছে সরকার।

সম্মেলনে কুরবানির পশুর বাজার নিয়েও আলোচনা হয়। কৃষিমন্ত্রী বলেন, দেশে কুরবানির গরুর কোনো ঘাটতি নেই, বরং উদ্বৃত্তও নেই। বাজারে সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই বলে তিনি আশ্বস্ত করেন।

তিনি জানান, আগামী দিনে সীমান্ত দিয়ে নতুন করে গরু আসার সম্ভাবনা নেই।

নিউজ ডেস্ক

০৪ মে, ২০২৬,  3:37 PM

news image
সংগৃহীত