CKEditor 5 Sample
ঢাকা ২২ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১ ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের মৃত্যু, সবাই ঢাকার দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু ১৬০ রান করে কত রানে জিততে হবে বাংলাদেশের

৬১ শতাংশ মার্কিন নাগরিক ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করেন: জরিপ

#
news image

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানকে ভুল সিদ্ধান্ত বলে মনে করছেন অধিকাংশ মার্কিন নাগরিক। সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ এবং ইপসোস-এর যৌথ উদ্যোগে পরিচালিত সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, ৬১ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ব্যবহার করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল।

শনিবার (২ মে) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এই জরিপের তথ্য তুলে ধরা হয়, যা বর্তমান প্রশাসনের যুদ্ধকালীন নীতির ওপর জনমতের তীব্র চাপের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

জরিপটির ফলাফলে একটি ঐতিহাসিক মিল খুঁজে পেয়েছে ওয়াশিংটন পোস্ট। তারা উল্লেখ করেছে, এই জনমত ২০০৬ সালের মে মাসে ইরাক যুদ্ধ নিয়ে করা এক জরিপের প্রায় সমান।

ওই সময় ৫৯ শতাংশ মার্কিনি ইরাক যুদ্ধকে ভুল বলেছিলেন। এ ছাড়া ১৯৭১ সালের এক গ্যালপ জরিপে দেখা গিয়েছিল, প্রতি ১০ জন মার্কিনির মধ্যে ছয়জনই ভিয়েতনাম যুদ্ধকে একই রকম ভুল হিসেবে আখ্যায়িত করেছিলেন।

অর্থাৎ, বর্তমান ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনগণের অসন্তোষ ২০০৬ সালের ইরাক যুদ্ধ বা ১৯৭১ সালের ভিয়েতনাম যুদ্ধের ভয়াবহতার সমপর্যায়ে পৌঁছেছে। জরিপটিতে রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতেও জনমতের বড় পার্থক্য দেখা গেছে।

নিউজ ডেস্ক

০২ মে, ২০২৬,  11:10 AM

news image
ইন্টারনেট