CKEditor 5 Sample
ঢাকা ৩০ এপ্রিল, ২০২৬

রাস্তায় পড়ে ছিল এসএসসি পরীক্ষার খাতা

#
news image

নরসিংদীর শিবপুর উপজেলায় সড়ক থেকে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার তিন প্যাকেট খাতা উদ্ধার করে থানায় জমা দিয়েছেন এক যুবক। বুধবার (২৯ এপ্রিল) উপপরিদর্শক মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ এপ্রিল বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার শাষপুর শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেতুর কাছে রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায় প্যাকেট করা তিনটি বান্ডিল। মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও গ্রামের নাসির উদ্দীনের ছেলে রাহিম মিয়া সেগুলো উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

পরদিন সোমবার বিকেলে পাশের এক ব্যক্তিকে দেখালে তিনি নিশ্চিত করেন, এগুলো এসএসসি পরীক্ষার খাতা। পরে থানার সঙ্গে যোগাযোগ করে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রাহিম মিয়া খাতাগুলো শিবপুর মডেল থানায় জমা দেন।

রাহিম মিয়া বলেন, বাড়ি ফেরার পথে রাস্তায় প্যাকেটগুলো দেখতে পেয়ে তিনি সেগুলো নিয়ে যান। পরে পরীক্ষা খাতা নিশ্চিত হয়ে প্রতিবেশীর পরামর্শে থানায় জমা দেন।

শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান জানান, খাতাগুলো থানায় জমা দেওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানানো হয়। পরে ইউএনও ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে খাতাগুলো পুনরায় সিলগালা করে শিবপুর উপজেলা পোস্ট অফিসে পাঠানো হয়।

পুলিশ জানায়, তিনটি সিলগালা করা প্যাকেটে ২৬ এপ্রিল অনুষ্ঠিত এসএসসি ভোকেশনাল ইংরেজি দ্বিতীয় পত্রের ২৬৮টি খাতা ছিল। এসব খাতা নরসিংদীর মনোহরদী ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পরীক্ষার্থীদের।

প্রাথমিকভাবে জানা গেছে, খাতাগুলো পোস্ট অফিসের মাধ্যমে ভৈরব পাঠানোর সময় ডাকবাহকের ভ্যানগাড়ি থেকে রাস্তায় পড়ে যায়। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন বলেন, খাতাগুলো অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে এবং পুনরায় ডাক বিভাগের মাধ্যমে যথাযথ স্থানে পাঠানো হয়েছে।

নিউজ ডেস্ক

৩০ এপ্রিল, ২০২৬,  12:54 PM

news image
সংগৃহীত