নিউজ ডেস্ক
৩০ এপ্রিল, ২০২৬, 12:25 PM
বলিউডের ‘ডিম্পল গার্ল’ প্রীতি জিনতা বরাবরই হাসিখুশি ও প্রাণবন্ত। তবে পর্দার বাইরের মানুষটিকে ঘিরে ভক্তদের প্রশ্ন ছিল জনপ্রিয়তার শীর্ষে থাকা সত্ত্বেও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করেন কীভাবে? এক্সে আয়োজিত এক সেশনে এক অনুরাগী যখন তাকে প্রশ্ন করেন, ‘খ্যাতি, গোপনীয়তা আর মনের শান্তি’ এই তিনটির মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি ত্যাগ করতে হয়েছে?
তখন প্রীতি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বেশ পরিণত ও কড়া জবাব দিলেন। পাপারাজ্জিদের ছবি তোলা নিয়ে প্রীতি তার অবস্থান একদম স্পষ্ট করেছেন। তিনি বলেন, ‘আমি সবসময় ভক্তদের সঙ্গে হাসিমুখে ছবি তুলি, যদি না আমি খুব তাড়াহুড়ায় থাকি বা কোনো মন্দিরে প্রার্থনারত থাকি। কিন্তু আমার সন্তানদের ছবি তোলার বিষয়টি আমার কাছে ‘নন-নেগোশিয়েবল’। অর্থাৎ, এ ব্যাপারে আমি কোনো সমঝোতা করব না।’
তিনি আরও যোগ করেন, কোনো অনুমতি না নিয়ে আচমকা ছবি তোলাটা তিনি একেবারেই পছন্দ করেন না। তবে সৌজন্য বজায় রেখে কেউ চাইলে তিনি কখনোই ‘না’ বলেন না। তার কথায়, এটি তার কাছে সম্পূর্ণভাবে অনমনীয় বিষয়। অনুমতি ছাড়া আচমকা ছবি তোলা তিনি অপছন্দ করেন বলেও পরিষ্কার করেন এই অভিনেত্রী।
প্রীতির অভিযোগ, মাঝে মাঝেই এমন হয় যে, জিমের বাইরে দাঁড়িয়ে থাকেন কয়েকজন ফটোগ্রাফার। কখনো আবার তার বাড়ির বাইরে লুকিয়ে ছবি তোলার চেষ্টা করেন কেউ কেউ। সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়তে হয় যখন তার যমজ সন্তানদের না জানিয়ে ছবি তোলার চেষ্টা চলে। অনেক অভিনেতার মতো তিনিও মনে করেন, ছবি তোলার আগে অনুমতি নেওয়া জরুরি। ঠিক যেমন বহুবার বলেছেন জয়া বচ্চন কারও ব্যক্তিগত পরিসরে প্রবেশ করার আগে অন্তত সম্মতি তো চাইই।
প্রীতির মতে, দুনিয়াজোড়া খ্যাতি পেলেও নিজের নিরাপত্তা ও ব্যক্তিগত আয়ত্ত তো তিনি বজায় রাখতেই চান। তবে প্রীতি এটাও জানিয়েছেন, তিনি বিন্দুমাত্র অকৃতজ্ঞ নন। জীবনে যে স্নেহ, সম্মান ও জনপ্রিয়তা পেয়েছেন, সেসবের জন্য তিনি আপ্লুত। তার কথায়, ‘আমি কতটা সৌভাগ্যবান, তা আমি জানি। তাই অভিযোগ করার জায়গা নেই।’
কিন্তু তার পরেও অনুরোধ একটাই ভক্তরা বা পাপারাজ্জিদের যেই হোন না কেন, ছবি তোলার আগে যেন অন্তত একটি শব্দে তাকে জানিয়ে দেওয়া হয়।
এদিকে বলিউডের আরেক পরিচিত নাম কমেডি অভিনেতা রাজপাল যাদব দীর্ঘদিন আর্থিক চাপে থাকলেও এবার নতুন আশার আলো দেখছেন। আগে সামাজিক মাধ্যমে তার পাশে দাঁড়িয়ে অভিনেতা সালমান খান বলেছিলেন, টাকার চিন্তা না করে কাজেই মন দিতে। এবার সেই কথার বাস্তব রূপ দেখা যাচ্ছে নতুন ছবিতে।
সূত্র অনুযায়ী, পরিচালক ভামশি পাইদিপল্লির নতুন অ্যাকশনধর্মী সিনেমায় সালমানের বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রাজপাল যাদবকে। প্রযোজনা করছে দিল রাজু প্রোডাকশন। ছবিতে রাজপালকে সলমনের ঘনিষ্ঠ সহযোগী বা ডান হাত হিসেবে দেখা যাবে, যেখানে গল্পের মধ্যে তাদের সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।