CKEditor 5 Sample
ঢাকা ২২ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১ ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের মৃত্যু, সবাই ঢাকার দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু ১৬০ রান করে কত রানে জিততে হবে বাংলাদেশের

বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী 

#
news image

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দিবো। এটা পর্যায়ক্রমে দিবো। একেবারে দেওয়া সম্ভব না। প্রতিটা পরিবারের ডাটা সংগ্রহ করে দেবো। ধীরে ধীরে বাজেট তৈরি করবো এবং কার্ডের সংখ্যা বাড়াবো। আমরা যেসব হিসাব-নিকাশ করেছি তাতে বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই।

বুধবার (২৯ এপ্রিল) সংসদ অধিবেশনে ফ্যামিলি কার্ড নিয়ে হাসনাত আব্দুল্লাহর করা প্রশ্নের পর উত্তরে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা যে ফ্যামিলি কার্ডের কথা জনগণের কাছে বলেছিলাম। সেটি মানুষ গ্রহণ করেছে।

এরপর হাসনাতকে তিনি বলেন, আপনি নিজেও সাক্ষী। আপনার নির্বাচনী এলাকায় মহিলারা ঘিরে ধরেছিল ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য। আপনি উত্তরে বলেছেন, সরকার যখন দেওয়া শুরু করবে আপনি চেষ্টা করবেন তাদের ফ্যামিলি কার্ড সরবরাহ করার জন্য।

এসময় প্রধানমন্ত্রীর এ শুনে হাসি আটকে রাখতে পারেননি প্রশ্নকর্তা হাসনাত আব্দুল্লাহ।

পরে প্রধানমন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ড একরকমের বিনিয়োগ। নতুন করে টাকা ছাপিয়ে এ কার্ড দেওয়া হচ্ছে না। এর মাধ্যমে অর্থনীতি আরও সচল হবে এবং আমাদের হিসাব বলছে মূল্যস্ফীতি বরঞ্চ কমবে

নিউজ ডেস্ক

২৯ এপ্রিল, ২০২৬,  12:38 PM

news image
প্রধানমন্ত্রী তারেক রহমান