CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

৫০০ ও ১০০০ টাকার লেনদেনে কেন্দ্রীয় ব্যাংকের সতর্কবার্তা

#
news image

আসন্ন ঈদুল আজহা ঘিরে কোরবানির পশুর হাটে বড় অংকের টাকার লেনদেন বাড়বে। এই সুযোগে জালনোট ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে বাংলাদেশ ব্যাংক সাধারণ মানুষকে বাড়তি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

বিশেষ করে ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোট গ্রহণের সময় কয়েকটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈশিষ্ট্য খেয়াল রাখতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে জলছাপ, নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি এবং অসমতল ছাপা। এসব বৈশিষ্ট্য যাচাই করলে সহজেই আসল ও জাল নোট আলাদা করা সম্ভব।

কোনো নোট নিয়ে সন্দেহ হলে পশুর হাটে থাকা ব্যাংকের অস্থায়ী বুথ কিংবা নিকটস্থ বাণিজ্যিক ব্যাংকের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক উৎস থেকে লেনদেন না করে ব্যাংক বা অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা লেনদেন করার ওপর জোর দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আসল নোটের বিস্তারিত বৈশিষ্ট্য জানতে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শও দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক

২৮ এপ্রিল, ২০২৬,  4:40 PM