CKEditor 5 Sample
ঢাকা ০৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র: রুবিও

#
news image

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ‘কোনো আন্তর্জাতিক জলপথ কে ব্যবহার করবে তা ইরান ঠিক করবে—এটি কখনোই গ্রহণযোগ্য নয়।’ স্থানীয় সময় সোমবার (২৭ এপ্রিল) তিনি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

এই মন্তব্যে তিনি বিশেষ করে হরমুজ প্রণালির প্রসঙ্গ তুলে ধরেন এবং সেখানে নতুন এক ধরনের নিয়ন্ত্রণব্যবস্থা প্রতিষ্ঠার তেহরানের চেষ্টার কথা উল্লেখ করেন।

এদিকে, ইরান বলেছে, চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার পর ওয়াশিংটনের সঙ্গে কোনো সমঝোতা হলে তারা প্রণালিটি আবার উন্মুক্ত করবে।

তবে রুবিও এই প্রস্তাবকে নির্দোষ হিসেবে দেখেন না। তার ভাষায়, ‘তারা যখন বলে প্রণালি খুলে দেবে, এর অর্থ আসলে হলো—‘হ্যাঁ, প্রণালি খোলা থাকবে, তবে শর্ত হলো আপনাকে ইরানের সঙ্গে সমন্বয় করতে হবে, তাদের অনুমতি নিতে হবে; না হলে আমরা হামলা চালাব, আর আপনাকে আমাদের অর্থও দিতে হবে। এটি কোনোভাবেই প্রণালি উন্মুক্ত করা নয়; এগুলো আন্তর্জাতিক জলপথ।’

ফক্স নিউজকে তিনি আরও বলেন, ‘ইরান এমন একটি ব্যবস্থা স্বাভাবিক করে তুলতে পারে না—এবং আমরাও তা মেনে নিতে পারি না—যেখানে তারা ঠিক করবে কে আন্তর্জাতিক জলপথ ব্যবহার করবে এবং এর জন্য কত অর্থ দিতে হবে।’

নিউজ ডেস্ক

২৮ এপ্রিল, ২০২৬,  12:50 PM

news image
ইন্টারনেট