CKEditor 5 Sample
ঢাকা ২৭ এপ্রিল, ২০২৬

মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

#
news image

জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ শেষের পথে। পারিবারিক সম্পর্ক, ভালোবাসা আর জীবনের নানা টানাপোড়েন ঘিরে নির্মিত এই নাটকটি শুরু থেকেই দর্শকদের আবেগ ছুঁয়ে গেছে। পাকিস্তানি সিরিজ কাভি মে কাভি তুম থেকে অনুপ্রাণিত এ নাটকের ইতোমধ্যে ৪৬টি পর্ব প্রচারিত হয়েছে। 

মোট ৫২ পর্বে শেষ হতে যাওয়া এই ধারাবাহিকটির শেষ পর্বটি দর্শকদের জন্য বিশেষভাবে সাজানো হয়েছে। নির্মাতা জানিয়েছেন, দর্শকদের দীর্ঘদিনের চাহিদার কথা বিবেচনা করে সমাপনী পর্বটি ‘মেগা এপিসোড’ হিসেবে প্রচার করা হবে।

যেখানে প্রতিটি পর্বের দৈর্ঘ্য সাধারণত ২৫ মিনিট ছিল, সেখানে শেষ পর্বটি হবে দেড় ঘণ্টারও বেশি। টেলিভিশন সম্প্রচারের সীমাবদ্ধতার কারণে আগে সময় বাড়ানো সম্ভব না হলেও, এবার দর্শকদের প্রত্যাশা পূরণেই এই ব্যতিক্রমী আয়োজন।

নাটকটিতে ফাহাদ চরিত্রে ইরফান সাজ্জাদ, সামির চরিত্রে খায়রুল বাসার, মেহরী চরিত্রে কেয়া পায়েল এবং সায়রা চরিত্রে সুনেরাহ বিনতে কামাল অভিনয় করেছেন। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ইন্তেখাব দিনার, দীপা খন্দকার ও মনিরা আক্তার মিঠু।

গত বছরের ৫ নভেম্বর চ্যানেল আইয়ে শুরু হওয়া এই ধারাবাহিকটি পাশাপাশি ‘সিনেমাওয়ালা’র ইউটিউব চ্যানেলেও দর্শকপ্রিয়তা পেয়েছে। নির্মাতার প্রত্যাশা, দেড় ঘণ্টার এই বিশেষ সমাপনী পর্বটি দর্শকদের জন্য এক ভিন্ন অভিজ্ঞতা হয়ে উঠবে।

নিউজ ডেস্ক

২৭ এপ্রিল, ২০২৬,  12:09 PM

news image
সংগৃহীত