CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

প্রচার ছাড়াই মুক্তি পাচ্ছে বুবলী-রোশানের সিনেমা

#
news image

আগামী ৮ মে মুক্তি পেতে যাচ্ছে শবনম বুবলী ও জিয়াউল রোশান অভিনীত সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’। পরিবেশক সংস্থা মুক্তির ঘোষণা দিলেও এখন পর্যন্ত সিনেমার প্রচারণায় দেখা মেলেনি কোনো কলাকুশলীর।

বিষয়টি নিয়ে চিত্রনায়ক রোশান জানান, তাকে সিনেমাটির মুক্তি বা প্রচারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এছাড়া মুক্তির তারিখ পরিবর্তনের সম্ভাবনা থাকায় তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। অন্যদিকে পরিচালক রাখাল সবুজ জানিয়েছেন, নায়িকা বুবলী দেশের বাইরে থাকায় প্রচার শুরু করা সম্ভব হয়নি। আজ বিকেলে এ বিষয়ে একটি বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটি শুরুতে ‘পুলসিরাত’ নামে পরিচিত ছিল। পরে প্রিভিউ কমিটির আপত্তির মুখে নাম বদলে রাখা হয় ‘সর্দারবাড়ির খেলা’। সিনেমায় অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খান ও ইরেশ যাকেরসহ অনেকে। এর কাহিনি ও সংলাপ লিখেছেন আনন জামান।

নিউজ ডেস্ক

২৬ এপ্রিল, ২০২৬,  4:40 PM

news image
সংগৃহীত