CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

নতুন অ্যালবামের প্রচারণায় 'কুইন অফ পপ'

#
news image

কোচেলা উৎসবে দুর্দান্ত পারফরম্যান্সের রেশ কাটতে না কাটতেই পপসম্রাজ্ঞী ম্যাডোনা আবারও আলোচনায়। তবে এবার কোনো কনসার্ট স্টেজ নয় বরং জনপ্রিয় ডেটিং অ্যাপ 'গ্রাইন্ডার' এ হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছেন তিনি। আগামী ৩ জুলাই মুক্তি পেতে যাচ্ছে তার বহুল প্রতীক্ষিত নতুন অ্যালবাম 'কনফেশনস ২'। আর এই অ্যালবামের প্রচারণার জন্যই তিনি বেছে নিয়েছেন এই ডিজিটাল প্ল্যাটফর্মকে।

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ম্যাডোনা নিজেই গ্রাইন্ডারকে তার প্রচারণার অন্যতম সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। আসন্ন 'প্রাইড সিজন' এর সাথে সংগতি রেখে তিনি তার ভক্তদের নিজের জগতের সাথে আরও নিবিড়ভাবে যুক্ত করতে চান।

বর্তমানে গ্রাইন্ডার ব্যবহারকারীদের প্রোফাইল গ্রিডে ম্যাডোনার একটি ছবি স্থায়ীভাবে দেখা যাচ্ছে, যেখানে তাকে একটি ফুশিয়া রঙের বডি স্টকিংয়ে শুয়ে থাকতে দেখা যায়। এই প্রোফাইলটি ব্লক করার কোনো সুযোগ নেই। ব্যবহারকারীরা সেই প্রোফাইল স্কয়ারে ক্লিক করলেই ম্যাডোনার পক্ষ থেকে একটি বিশেষ বার্তা পাচ্ছেন-"হাই গ্রাইন্ডার, আমি মাদার বলছি। শুধুমাত্র তোমাদের জন্য আমি আমার নতুন অ্যালবামের একটি এক্সক্লুসিভ ভিনাইল তৈরি করেছি। আমি এটি যেকোনো জায়গায় মুক্তি দিতে পারতাম, কিন্তু আমি সেখানেই আসতে চেয়েছি যেখানে সবচাইতে 'হট অ্যাকশন' চলে। তাই আমি এই গ্রিডে চলে এলাম। তোমরা কি 'কনফেশনস ২' এর জন্য প্রস্তুত?"

ম্যাডোনার এই নতুন অ্যালবামের প্রচারণা শুরু হয়েছিল গত সপ্তাহে কোচেল্লায় সাবরিনা কার্পেন্টারের সাথে তার চমকপ্রদ পারফরম্যান্সের মাধ্যমে। ২০ বছর আগে ২০০৬ সালে নিজের প্রথম 'কনফেশনস অন আ ড্যান্স ফ্লোর' অ্যালবামের সময় তিনি যে পোশাকটি পরেছিলেন, এবারও সেটি পরেই স্টেজে উঠেছিলেন। তবে দুঃখজনকভাবে, সেই ঐতিহাসিক পোশাকটি এখন নিখোঁজ। ম্যাডোনা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছেন, কেউ সেই পোশাকটি খুঁজে দিতে পারলে তাকে পুরস্কৃত করা হবে।

নিউজ ডেস্ক

২৬ এপ্রিল, ২০২৬,  4:21 PM

news image
ইন্টারনেট