CKEditor 5 Sample
ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ধান কাটা ও সজিনার চারা রোপণ উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরতে চান মাহি রাজধানীতে ম্যালেরিয়া বিস্তারের শঙ্কা, আগাম সতর্ক করলেন বিশেষজ্ঞরা পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে ইসলামাবাদে আরাগচি জ্বালানি পরিবহনে জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরও ৯০ দিন শিথিল করলেন ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতি ও জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু মারা গেছেন অভিনেতা ও বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন মোদিকে নিয়ে মমতার প্রশ্ন -এতটা নীচ? এমন শালীনতা ও সৌজন্যবোধ?

ধান কাটা ও সজিনার চারা রোপণ উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী

#
news image

দিনাজপুরের ঘোড়াঘাটে ব্রি-ধান ৮৮ জাতের ধান কর্তন এবং পতিত জমিতে তাল ও সজিনা ডাঁটার চারা রোপণের উদ্বোধন করেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এ.জেড.এম জাহিদ হোসেন, এমপি।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার ওসমানপুর হিলিমোড় এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঘোড়াঘাট, দিনাজপুর আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান কর্তন এবং তাল ও সজিনা ডাঁটার চারা রোপণের উদ্বোধন করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে ডাঃ জাহিদ হোসেন বলেন, উন্নত জাতের ধান চাষের মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব। এছাড়া তিনি পরিবেশ রক্ষা ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে বৃক্ষরোপণের উপর গুরুত্বারোপ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন,হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আবু সাইদ মিয়া, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন সহ উপজেলা ও পৌর বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, পৌরসভা ব্লকে দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেবেকা সুলতানা, কৃষক এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান বলেন, “ব্রি-ধান ৮৮ একটি উচ্চফলনশীল জাত। সঠিক পরিচর্যা ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকরা ভালো ফলন পেতে পারেন। এ বছর ঘোড়াঘাট উপজেলায় প্রায় ৯ হাজার ১০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে এবং আবহাওয়া অনুকূলে থাকায় অন্তত ভালো ফলন হয়েছে। কৃষকরা অনেক খুশি। এখন আবহাওয়া ভালো থাকলে কৃষকরা সুন্দরভাবে ফসল ঘরে তুলতে পারবে।

নিউজ ডেস্ক

২৫ এপ্রিল, ২০২৬,  12:39 PM

news image
সংগৃহীত