CKEditor 5 Sample
ঢাকা ২৩ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

ক্ষোভ ঝাড়লেন রিনা খান

#
news image

বিএনপির নারী সংরক্ষিত আসনে মনোনয়ন চেয়েও তা না পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী রিনা খান। তার ওই পোস্ট ঘিরে শোবিজ ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা।

স্ট্যাটাসে রিনা খান লেখেন, ‘শিল্পীদের মূল্যায়ন না করলে সংস্কৃতি বলতে কিছু থাকবে কি? তাহলে শিল্পীরাও দল বদল করবে, তখন বলবে ২ নৌকায় পা দিয়েছে।’

তার এই মন্তব্য ঘিরে অনেকেই ধারণা করছেন, মনোনয়ন না পাওয়ার হতাশা থেকেই এমন স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী। যদিও সরাসরি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি তিনি।

জানা গেছে, আসন্ন নির্বাচনে বিএনপির নারী সংরক্ষিত আসনে মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় ছিলেন রিনা খান। তবে শেষ পর্যন্ত তিনি মনোনয়ন পাননি।

এদিকে তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ শিল্পীদের মূল্যায়নের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন। আবার কেউ এটিকে ব্যক্তিগত হতাশার বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করছেন।

রিনা খানের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। তবে তার এই সংক্ষিপ্ত স্ট্যাটাসই নতুন করে শিল্পী ও রাজনীতির সম্পর্ক নিয়ে আলোচনা উসকে দিয়েছে।

নিউজ ডেস্ক

২৩ এপ্রিল, ২০২৬,  12:43 PM

news image
অভিনেত্রী রিনা খান