CKEditor 5 Sample
ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬

ব্যালেরি ও অপেরা নিয়ে বিতর্কে শার্লিজ থেরন

#
news image

টিমোথি শালামের ব্যালেরি ও অপেরা নিয়ে যে মন্তব্যের জেওে মুখ খুলেছেন শার্লিজ থেরন। এই শিল্প মাধ্যমগুলোর পক্ষ নিয়ে তিনি শালামের মন্তব্যকে "অত্যন্ত অবিবেচকের মতো" বলে অভিহিত করেছেন।

নিউ ইয়র্ক টাইমসের এক সাক্ষাৎকারে থেরন নাচের শারীরিক ও মানসিক পরিশ্রম সম্পর্কে কথা বলেন। নিজের অভিজ্ঞতার স্মৃতিচারণ করে 'ম্যাড ম্যাক্স: ফিউরি রোড' খ্যাত এই অস্কারজয়ী তারকা বলেন: "নাচ সম্ভবত আমার করা সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। নৃত্যশিল্পীরা হলো সুপারহিরো। তারা সম্পূর্ণ নীরবতার মধ্যে নিজের শরীরকে যে চরম পরিশ্রমের মধ্য দিয়ে নিয়ে যায় তা অভাবনীয়।"

কথোপকথনের এক পর্যায়ে সাংবাদিক যখন কৌতুক করে বলেন, "টিমোথি শালামে-র জন্য দুঃখিত," তখন থেরন উত্তর দেন: "ওহ খোদা, আমি আশা করি একদিন ওর সাথে আমার দেখা হবে। এটি এমন দুটি শিল্প মাধ্যম নিয়ে করা একটি খুবই দায়িত্বজ্ঞানহীন মন্তব্য ছিল, যেগুলোকে আমাদের সবসময় সমর্থন করা উচিত। কারণ হ্যাঁ, তারা এখন কঠিন সময় পার করছে। কিন্তু মনে রাখবেন, ১০ বছরের মধ্যে এআই হয়তো টিমোথির কাজ অনায়াসেই করে দেবে, কিন্তু মঞ্চে সরাসরি পারফর্ম করা একজন নৃত্যশিল্পীকে কখনও প্রতিস্থাপন করতে পারবে না। আমাদের অন্য কোনো শিল্প মাধ্যমকে তুচ্ছতাচ্ছিল্য করা উচিত নয়।"

এই বিষয়ে মন্তব্যের জন্য 'দ্য হলিউড রিপোর্টার' শালামে-র প্রতিনিধিদের সাথে যোগাযোগ করলেও প্রকাশের সময় পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।

শার্লিজ থেরন আরও যোগ করেন, "নাচ আমাকে শৃঙ্খলা শিখিয়েছে, শিখিয়েছে কঠোর পরিশ্রম আর কাঠামোর মধ্যে থাকা। এটি অনেকটা নির্যাতনের কাছাকাছি পর্যায়ের পরিশ্রম। এমনও সময় গেছে যখন পায়ের ফোস্কা না সারায় আমার রক্তে ইনফেকশন হয়ে গিয়েছিল। সেখানে কোনো ছুটির দিন নেই। আমি আক্ষরিক অর্থেই জুতার ভেতর দিয়ে রক্ত ঝরার কথা বলছি। আর এই মানসিকতা আপনাকে প্রতিদিন চর্চা করতে হয় যেÑ হাল ছাড়া যাবে না, সামনে এগিয়ে যাওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই।"

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ভ্যারাইটি এবং সিএনএন-এর একটি অনুষ্ঠানে ম্যাথিউ ম্যাকনাহে-র সাথে আলাপকালে শালামে প্রথম বিতর্কের জন্ম দেন। সেখানে 'মার্টি সুপ্রিম' তারকাকে প্রশ্ন করা হয়েছিল যে, দর্শকরা কি এখনও ধীরগতির সিনেমার প্রতি আগ্রহী কি না।

উত্তরে তিনি বলেন, তিনি এমন কোনো শিল্প মাধ্যমের সাথে যুক্ত হতে চান না যেটিকে "কেউ পাত্তা দেয় না।" উদাহরণ হিসেবে ব্যালেরি ও অপেরার কথা উল্লেখ করে তিনি হাসতে হাসতে বলেন, "আমি ব্যালেরি বা অপেরায় কাজ করতে চাই না যেখানে লোকে বলবে- 'আরে! এই জিনিসটাকে কোনোমতে বাঁচিয়ে রাখো, যদিও এখন আর কেউ এটি নিয়ে ভাবছে না।' অবশ্য ব্যালেরি ও অপেরার সবার প্রতি সম্মান রেখেই বলছি... আমি হয়তো এখনই আমার দর্শকদের একটা বড় অংশ হারিয়ে ফেললাম। আমি শুধু শুধু নিজেকে বিপদে ফেলছি।"

তার এই মন্তব্য অপেরা ও ব্যালেরি জগতের মানুষের পাশাপাশি অন্যান্য তারকাদের কাছ থেকেও কঠোর সমালোচনার শিকার হয়। এমনকি গত মাসে অনুষ্ঠিত অস্কারের মঞ্চেও এটি কৌতুকের বিষয়ে পরিণত হয়। উপস্থাপক কোনান ও'ব্রায়েন কৌতুক করে বলেন, "আমাকে বলা হয়েছে যে অপেরা এবং ব্যালেরি সম্প্রদায়ের পক্ষ থেকে হামলার আশঙ্কা আছে," এরপর শালামের দিকে তাকিয়ে যোগ করেন, "ওরা শুধু এই কারণেই রেগে আছে যে তুমি জ্যাজ মিউজিককে বাদ দিয়ে গিয়েছ।"

নিউজ ডেস্ক

২৩ এপ্রিল, ২০২৬,  12:22 PM

news image
ইন্টারনেট