নিউজ ডেস্ক
২৩ এপ্রিল, ২০২৬, 12:01 PM
সম্প্রতি যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তু। এরপর জামিনও পেয়েছেন তিনি। তবে ঘটনাটি এই সূত্র ধরে মোড় নেয় অন্য প্রেক্ষাপটে।
মডেল জান্নাতুল তাজরিয়া অরা গায়ক অন্তুর বিরুদ্ধে যে অভিযোগটি করেছিলেন তেমনি অভিযোগ করতে চেয়েছিলেন নির্মাতা মহিন চৌধুরীর বিরুদ্ধেও। মহিন বিষয়টি প্রমাণসহ বলেছেন গণমাধ্যমকে।
জান্নাতুল তাজরিয়া অরা হলেন একজন ইডেন কলেজের ছাত্রী এবং অভিনেত্রী, যিনি সম্প্রতি জাহিদ অন্তু বিরুদ্ধে যৌন হয়রানির চাঞ্চল্যকর অভিযোগ এনে আলোচনায় এসেছেন।
অরা অভিযোগ করেছিলেন, গিটার শিখতে গিয়ে তিনি যৌন হয়রানির শিকার হয়েছেন। তিনি দাবি করেন, জাহিদ অন্তু নামক এক ব্যক্তি তার ইচ্ছার বিরুদ্ধে দরজা বন্ধ করে তার সাথে অন্তরঙ্গ হয়েছেন।
এদিকে জাহিদ অন্তু এই অভিযোগ অস্বীকার করে এবং উল্টো অরার বিরুদ্ধে টাকার বিনিময়ে আপোস করার প্রস্তাব দেয়ার অভিযোগ তোলেন।
নাট্য নির্মাতা মহিন চৌধুরী অরা-অন্তুর ঘটনার সূত্র ধরে বলেন, ‘আমার সঙ্গেও অরার একটি সম্পর্ক ছিল। সে প্রায় আমার কাছ থেকে বিভিন্ন প্রয়োজনের কথা বলে টাকা দাবি করতো। এরপর বড় অংকের টাকা চাওয়া শুরু করে। কিন্তু সেসময় আমার আর্থিক অবস্থা ভালো যাচ্ছিল না। তাই অরাকে টাকা দিতে পারিনি।’
এরপর মহিন আরও বলেন, ‘যখন অরা বুঝতে পারে আমি তাকে টাকা দিতে পারছি না তখন সে আমাকে যৌন নিপীড়নের মামলা দিতে চায়। আমিও বিষয়টি নিয়ে ভয় পেয়ে যায়। তবে অন্তুর ঘটনাটা সামনে আসার পর আমি বুঝতে পারলাম এমন ঘটনা সে শুধু আমার সঙ্গে করেনি; অনেকের সঙ্গেই করেছে। এরপর আমি প্রমাণসহ মুখ খোলা শুরু করি।’
জাহিদ অন্তুর সঙ্গে পরিচয়ের বিষয়ে মহিন জানালেন, ‘অনেকে ভাববে অন্তু হয়তো আমাকে দিয়ে এসব করাচ্ছে কিন্তু সত্যি কথা বলতে তার সঙ্গে আমার সেভাবে পরিচয় নেই। ঘটনার প্রেক্ষাপট ধরেই আমি কথা বলছি। কারণ তার সঙ্গে আমার বিষয়টি মিলে গেছে।’
এদিকে অরা বলেন, ‘আমাকে নিয়ে এখানে ষড়যন্ত্র চলছে। মহিনকে দিয়ে আমাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করানো হচ্ছে। আমি আইনি ব্যবস্থা নিয়েছি। আদালতই যা সিদ্ধান্ত নেয়ার নেবে।’
মহিনের সঙ্গে সম্পর্ক নিয়ে অরা বলেন, ‘ওনার সঙ্গে আমার কাজের সম্পর্ক। কক্সবাজারে একটি শুটিং করেছিলাম ওনার কাজের। সেই টাকা নিয়ে আমাকে দুই মাস ঘুরিয়েছে। এখন অন্তুর বিষয়টি মিলিয়ে আমাকে ফাঁসানো হচ্ছে।’
মহিনের বিষয়ে তদন্ত করার অনুরোধও জানিয়েছেন মডেল অরা।