নিউজ ডেস্ক
২০ এপ্রিল, ২০২৬, 1:41 PM
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি কাতল মাছ। প্রায় ৩০ কেজি ওজনের এই মাছটি পরে নিলামের মাধ্যমে ৬৯ হাজার টাকায় বিক্রি হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) ভোরে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটের উজান এলাকায় জেলে জমির হালদার তার সহকর্মীদের নিয়ে মাছ ধরার জাল ফেলেন। কিছুক্ষণ পর জালে বড় ধরনের টান অনুভূত হলে তারা বুঝতে পারেন বড় কোনো মাছ আটকা পড়েছে।
জাল তুলতেই দেখা যায়, পদ্মার পানিতে বিশাল কাতল মাছ ধরা পড়েছে। পরে সকাল ৬টার দিকে মাছটি দৌলতদিয়া বাজারের রেজাউল মণ্ডলের আড়তে নেওয়া হয়। সেখানে ওজন করে দেখা যায়, মাছটির ওজন প্রায় ৩০ কেজি।
পরে নিলামে মাছটি কেজিপ্রতি ২ হাজার ২৫০ টাকা দরে মোট ৬৭ হাজার ৫০০ টাকায় ক্রয় করেন স্থানীয় ব্যবসায়ী মো. চান্দু মোল্লা। পরে তিনি মাছটি আরও বেশি দামে এক প্রবাসীর কাছে বিক্রি করেন।
ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, পদ্মার বড় কাতল মাছের বাজারে ভালো চাহিদা রয়েছে। ফেসবুকে ছবি পোস্ট করার পর এক প্রবাসী কেজিপ্রতি ২ হাজার ৩০০ টাকা দরে মোট প্রায় ৬৯ হাজার টাকায় মাছটি কিনে নেন। পরে সেটি ঢাকায় তার বাসায় পাঠানো হয়।
স্থানীয়রা জানান, পদ্মা নদীতে মাঝেমধ্যে বড় আকারের মাছ ধরা পড়লেও ৩০ কেজির কাতল মাছ পাওয়া তুলনামূলকভাবে বিরল ঘটনা।