CKEditor 5 Sample
ঢাকা ২৩ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

নদীতে ফুল নিবেদনের মধ্য দিয়ে শুরু হলো ‘বৈসাবি’

#
news image

পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বিঝু, সাংগ্রাই ও বৈসুর বর্ণাঢ্য সূচনা হয়েছে। উৎসবের প্রথম প্রহরেই চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘ফুল ভাসানো’ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় এই প্রাণের উৎসব।

ভোরের আলো ফুটতেই জেলা সদরের খবং পুড়িয় এলাকার চেঙ্গী নদীর তীরে জড়ো হন চাকমা সম্প্রদায়ের নারী-পুরুষ। রঙিন ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত বিভিন্ন বয়সী মানুষ হাতে ফুল নিয়ে সমবেত হন এবং একযোগে নদীতে ফুল ভাসিয়ে জানান দেন উৎসবের আগমনী বার্তা। এখানে শুধু চাকমারা নয় সামিল হয়েছে মারমা,ত্রিপুরা,ও বাঙালির সম্প্রদায়ের মানুষেরা। এ যেনো এক মিলনমেলা।

ফুল বিঝুকে ঘিরেই পাহাড়ের চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায় নিজ নিজ ভাষা ও সংস্কৃতিতে উদযাপন করবেন বিঝু, সাংগ্রাই ও বৈসু।

প্রধান সামাজিক উৎসব হিসেবে এ সময়টিতে পাহাড়ের পাড়া-মহল্লায় চলবে নানা আয়োজন, ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক আচার-অনুষ্ঠান—যা পাহাড়ি জনপদকে রাঙিয়ে তোলে সম্প্রীতি ও বৈচিত্র্যের অনন্য বন্ধনে।

নিউজ ডেস্ক

১২ এপ্রিল, ২০২৬,  10:53 AM

news image
সংগৃহীত