নিউজ ডেস্ক
১২ এপ্রিল, ২০২৬, 10:35 AM
ইরানের সঙ্গে ২১ ঘণ্টার শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বিবিসির লাইভে আজ রোববার সকালে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসি জানিয়েছে, এয়ার ফোর্স ২-এ উঠেছেন জেডি ভ্যান্স। ইসলামাবাদ থেকে তাঁর বিমানটি উড্ডয়নের আগে তিনি সিঁড়ির ওপর থেকে হাত নাড়েন। সেখান থেকেই তিনি এবং মার্কিন প্রতিনিধিদলের বাকি সদস্যরা ওয়াশিংটনের উদ্দেশে রওনা হন।
এরআগে ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ হয়েছে বলে জানান। পাকিস্তানের মধ্যস্ততায় ইসলামাবাদে বসেছিল ওই বৈঠক।
সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র চূড়ান্ত ও সেরা প্রস্তাব দিয়েছে। আলোচনা চলাকালীন আলোচক দল ট্রাম্পের সঙ্গে যোগাযোগ রেখেছিল। আমরা প্রেসিডেন্টের সঙ্গে নিয়মিত কথা বলছিলাম। আমি জানি না গত ২১ ঘণ্টায় আমরা তাঁর সঙ্গে কতবার কথা বলেছি, হয়তো ছয় বা বারো বারের মতো।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, সুতরাং, দেখুন, আমরা দলের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছিলাম, কারণ আমরা সদিচ্ছা নিয়েই আলোচনা করছিলাম। আমরা এখান থেকে একটি খুব সাধারণ প্রস্তাব নিয়ে যাচ্ছি, একটি বোঝাপড়ার পদ্ধতি, যা আমাদের চূড়ান্ত ও সেরা প্রস্তাব। আমরা দেখব ইরানিরা তা গ্রহণ করেছে কি না।
ভ্যান্স বলেছেন, ‘আমরা যথেষ্ট নমনীয় ছিলাম’, কিন্তু কোনো অগ্রগতি করতে পারিনি। দুই পক্ষ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছে। আমরা এমন একটি পরিস্থিতিতে পৌঁছাতে পারিনি যেখানে ইরানিরা আমাদের শর্তগুলো মেনে নিতে রাজি হবে। আমি মনে করি আমরা যথেষ্ট নমনীয় ছিলাম, আমরা যথেষ্ট আপোষকামী ছিলাম।
তিনি বলেন, ‘‘প্রেসিডেন্ট আমাদের বলেছিলেন, ‘আপনাদের এখানে সদিচ্ছা নিয়ে আসতে হবে এবং একটি চুক্তিতে পৌঁছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’ আমরা তা-ই করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত, আমরা কোনো অগ্রগতি করতে পারিনি।’’