CKEditor 5 Sample
ঢাকা ১২ এপ্রিল, ২০২৬

একসঙ্গে ৫ শিশুর জন্ম, সুস্থ আছে সবাই

#
news image

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের দিগাবো গ্রামের এক গৃহবধূ একসঙ্গে পাঁচটি সন্তান জন্ম দিয়েছেন। গত ৫ এপ্রিল ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) মা মাসুমা বেগম এই ৫টি সুস্থ সন্তান প্রসব করেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৫ এপ্রিল কাপাসিয়ার দিগাবো গ্রামের বাসিন্দা কাজল মিয়ার (৪৫) স্ত্রী মাসুমা প্রসব বেদনা নিয়ে ঢাকার শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি পাঁচ সন্তানের জন্ম দেন। এর মধ্যে তিনজন ছেলে ও দুই মেয়ে সন্তান জন্ম দিয়েছেন। 

চিকিৎসকদের মতে, মা ও সন্তানরা সবাই বর্তমানে সুস্থ ও আশঙ্কামুক্ত আছেন। 

চিকিৎসক ডা. কামরুজ্জামান সেলিম জানান, এটি দেশের চিকিৎসা ইতিহাসে একটি অত্যন্ত বিরল ঘটনা। সাধারণত এমন ক্ষেত্রে শিশুদের ওজন অনেক কম থাকে এবং ঝুঁকি বেশি থাকে। কিন্তু এই পাঁচ শিশুর সম্মিলিত ওজন প্রায় ৮ কেজির মতো। প্রতিটি শিশুর ওজন গড়ে ১ কেজি ৪০০ গ্রাম থেকে ১ কেজি ৫০০ গ্রামের মধ্যে, যা এই পরিস্থিতিতে বেশ আশাব্যঞ্জক। বাংলাদেশে একসঙ্গে ৫টি সুস্থ শিশু জন্মের ঘটনা এর আগে দেখা যায়নি। 

এদিকে, বিরল এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে কাজল মিয়ার বাড়িতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। দূর-দূরান্ত থেকে মানুষ একনজর শিশুদের দেখার জন্য ছুটে আসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক ইতিবাচক আলোচনা চলছে। ঘটনাটি দেশজুড়ে আলোচনার সৃষ্টি করলেও শিশুদের বাবা-মা বর্তমানে গণমাধ্যমের সামনে সরাসরি কোনো কথা বলতে রাজি হননি। তারা এই মুহূর্তে সন্তানদের স্বাস্থ্য এবং পরিবারের গোপনীয়তা বজায় রাখাকেই প্রাধান্য দিচ্ছেন।

নিউজ ডেস্ক

১১ এপ্রিল, ২০২৬,  2:51 PM

news image
সংগৃহীত