নিউজ ডেস্ক
০৮ এপ্রিল, ২০২৬, 2:09 PM
রাজধানীর কারওয়ান বাজারে বাস ধাক্কায় মামুন ফরাজি (৩৩) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। বুধবার (৮এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন।
পথচারী কাজী ফয়সাল জানান, কারওয়ান বাজার পূর্ব তেজতুরি বাজারের গেটের সামনে লাব্বাইক পরিবহনের একটি বাস অটোরিকশায় ধাক্কা দেয়৷ এতে অটোরিকশার চালক গুরুতর আহত হন। স্থানীয়দের মাধ্যমে তাকে উদ্ধার করে তিনি হাসপাতালে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
এদিকে, নিহতের সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে জানা যায়, তার নাম মামুন ফরাজি। বাবার নাম সেকান্দার ফরাজি। বাড়ি ভোলা চরফ্যাশন। বর্তমান ঠিকানা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হিরাঝিল।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।